Tranding

08:43 PM - 04 Feb 2026

Home / National / জম্বু কাশ্মীর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকলেন

জম্বু কাশ্মীর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকলেন

সুত্রের খবর কেন্দ্র এবার জম্বু কাশ্মীরে একটা রাজনৈতিক প্রক্রিয়া চালাতে চায় যা কার্যত ২০১৯ সাল থেকে বন্ধ হয়ে আছে । ২০১৮ থেকে বিধানসভা নির্বাচন স্থগিত, যে সময় থেকে মেহেবুবার সাথে বিজেপির জোট ভেঙ্গে যায় ।

জম্বু কাশ্মীর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকলেন

জম্বু কাশ্মীর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকলেন

৩৭০ প্রত্যাহারের পর এই প্রথম জম্বু কাশ্মীর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকলেন । ৩৭০ ধারা প্রত্যাহার করে জম্বু কাশ্মীরকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বদলে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন ছাড়া আর কি উপকার হয়েছে তা এতদিনে সকলেই বুঝতে পেরেছে । দীর্ঘ প্রায় দুবছর অতিক্রান্ত এক চূড়ান্ত অগণতান্ত্রিক আবহাওয়ার মধ্য দিয়ে চলছে ভারতবর্ষের উত্তরের এই অঞ্চল । রাজ্যের বড় নেতারা এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি , ফারুক আবদুল্লা , ওমর আবদুল্লা , সিপিআইএম বিধায়ক ইউসুফ তারিগামি সহ অনেককে নজিরবিহীনভাবে বন্দী করা হয় ।

আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জম্বু কাশ্মীর নিয়ে একটি সর্বদলীয় সভা ডেকেছেন । সুত্রের খবর এই সভ্যায় ৩৭০ প্রত্যাহার ও রাজ্যের বিভাজন , কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা , এই বিষয়ে আলোচনার সম্ভাবনা আছে ।

“আমরা একটা নিয়ম অনুযায়ী আমন্ত্রণের অপেক্ষায় আছি” কাশ্মীরের একজন রাজনৈতিক নেতৃত্ব বলেন ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জম্বু কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিং এবং সিকিউরিটি ও ইন্টেলিজেন্স দপ্তরের উচ্চ পর্যায়ের অফিসারদের সঙ্গে বৈঠক করেন ।

সুত্রের খবর কেন্দ্র এবার জম্বু কাশ্মীরে একটা রাজনৈতিক প্রক্রিয়া চালাতে চায় যা কার্যত ২০১৯ সাল থেকে বন্ধ হয়ে আছে । ২০১৮ থেকে বিধানসভা নির্বাচন স্থগিত, যে সময় থেকে মেহেবুবার সাথে বিজেপির জোট ভেঙ্গে যায় ।

 

 

সাত রাজনৈতিক দলের জোট People's Alliance for Gupkar Declaration (PAGD) জম্বু কাশ্মীরের পূর্বাবস্থা ফিরিয়ে আনার লড়াই চালাচ্ছে । এরা সংবিধানের ৩৫এ ধারা এনে কাশ্মীরের বিশেষ রাজ্যের ব্যবস্থা ফিরিয়ে আনার দাবী করছে । এই জোটে আছে নিচের রাজনৈতিক দলগুলি

এই জোটের চেয়ারম্যান ফারুক আবদুল্লা । এরা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক । গত ডিসেম্বরে কেন্দ্র জম্বু কাশ্মীরের স্থানীয় পুর নির্বাচন করিয়েছে । সেখানে এই গূপকড় জোট ১০০ আসন পেয়েছে । আর বিজেপি একক গরিষ্ঠ দল হিসেবে মোট ৭৪ টা আসন পেয়েছে ।

সবচেয়ে উল্লেখযোগ্য ভারত পাকিস্থান উভয়েই শান্তি প্রতিষ্ঠার লক্ষে ২০১৯ এর পর থেকে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে । এমতাবস্থায় এই সর্বদলীয় বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল ।

Your Opinion

We hate spam as much as you do