তবে এদিন সওয়ালে CBI আইনজীবী সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ ছবির জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ প্রসঙ্গ। রিলের দুঁদে গোয়েন্দা প্রদোষ মিত্রের তুখোড় ‘গোয়েন্দাগিরি’ তুলে ধরে আদালতকেও এদিন CBI আশ্বস্ত করেছে।
নিয়োগ দুর্নীতি তদন্তে দেরি নিয়ে অমৃতা সিনহার ক্ষোভ প্রকাশ CBI সোনার কেল্লার উদাহরণে
February 6, 2024
রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক হেভিওয়েটকে জেলে পুরেছে ED-CBI। তবে তাদের মধ্যে অনেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। তদন্তের এই দীর্ঘসূত্রিতা নিয়ে আদালতে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে।
মঙ্গলবার ফের একবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতির তদন্তে দেরি নিয়ে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এদিন সওয়ালে CBI আইনজীবী সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ ছবির জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ প্রসঙ্গ। রিলের দুঁদে গোয়েন্দা প্রদোষ মিত্রের তুখোড় ‘গোয়েন্দাগিরি’ তুলে ধরে আদালতকেও এদিন CBI আশ্বস্ত করেছে।
We hate spam as much as you do