অযোধ্যার সিনিয়র সুপারিনটেনডেট্ন্ট তার বিরুদ্ধে ব্যাবস্থা নেন কারন সেই পুলিশ কর্মীকে বলা সত্ত্বেও তিনি দাড়ি কাটেননি।
উত্তরপ্রদেশ পুলিশে চাকরি করলে দাড়ি রাখা যাবে না এলাহাবাদ হাইকোর্টের রায়
জাস্টিস রাজেশ সিং চৌহানের নেতৃত্বে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেন্চ এর রায় উত্তরপ্রদেশ পুলিশে চাকরি করলে দাড়ি রাখা চলবে না। মহম্মদ ফারহান নামে এক পুলিশ কন্স্টেবল এর রিট পিটিশন অনুসারে এই রায়ে বলা হয় বর্ধিত দাড়ি সংবিধানের ২৫ নং ধারা অনুসারি নয়।
গত ২৬শে অক্টোবর ২০২০ উত্তর প্রদেশের পুলিশের ডিজি একটা সার্কুলার দেন যে পুলিশে চাকরি করলে দাড়ি বাড়ানো যাবেনা। একজন মুসলিম পুলিশ তার লম্বা দাড়ি কাটতে অস্বীকার করলে এই আদেশ জারি হয়।
কোর্ট বলে একটা শৃঙ্খলাবদ্ধ কাজে একজন সদস্যর বর্ধিত দাড়ি সংবিধানের ২৫নং ধারাকে সুরক্ষিত করে না।
এই চাকরিতে সঠিক পোশাক পরার নির্দেশিকা থাকতে হবে। এই বিষয়ে কোর্টের হস্তক্ষেপ ঠিক নয়। প্রত্যেকের শারিরীক উপস্থাপনাও নির্দিষ্ট থাকতে হবে।
মামলাকারি তার সাসপেনসন চ্যালেঞ্জ করেন। এবং তার বিরুদ্ধে গত ২৯ জুলাই ২০২১ চার্জসিট দেওয়া হয়।
অযোধ্যার সিনিয়র সুপারিনটেনডেট্ন্ট তার বিরুদ্ধে ব্যাবস্থা নেন কারন সেই পুলিশ কর্মীকে বলা সত্ত্বেও তিনি দাড়ি কাটেননি।
এই আদেশ কে চ্যালেঞ্জ করে বলা হয় দাড়ি রাখা বা না রাখা একজন মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
সংবিধানের ২৫নং ধারা কারোর সাধারন অধিকারে হস্তক্ষেপ করার কথা বলেনি। এই কথা পিটিশনে বলা হয়।
এই পিটিশন খারিজ করে বেঞ্চ কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেয়। এবং তারপর এই নির্দেশ জারি হয়।
উত্তর প্রদেশে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক অভ্যাস ও নিয়মে বারবার হস্তক্ষেপ করার অভিযোগ এসেছে। তবে এই প্রথম আদালতের একটি পর্যায় থেকে এমন নির্দেশ এল
We hate spam as much as you do