Tranding

08:31 PM - 04 Feb 2026

Home / National / রামলালাকে সূর্যের 'চুম্বন' দৈব ঘটনা নয় প্রযুক্তির খেলা, বিজ্ঞানের সুন্দর প্রয়োগ

রামলালাকে সূর্যের 'চুম্বন' দৈব ঘটনা নয় প্রযুক্তির খেলা, বিজ্ঞানের সুন্দর প্রয়োগ

দুপুর ১২টার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক ৯০ ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়ে। সূর্যের প্রথম রশ্মি রামলালার মাথায় পৌঁছতেই মন্দিরের পরিবেশ বদলে যায়। ভক্তিতে মগ্ন হয়ে ওঠেন ভক্তরা।

রামলালাকে সূর্যের 'চুম্বন' দৈব ঘটনা নয় প্রযুক্তির খেলা, বিজ্ঞানের সুন্দর প্রয়োগ

রামলালাকে সূর্যের 'চুম্বন' দৈব ঘটনা নয় প্রযুক্তির খেলা, বিজ্ঞানের সুন্দর প্রয়োগ


April 17, 2024 

রামনবমীর দিন প্রায় পাঁচ মিনিট সূর্যদেব রামলাল আর কপালে চুম্বন করলেন আসলে হাইটেক টেকনোলজি ব্যবহার করে সূর্যের আলোকে বেলা বারোটার সময় লালা মূর্তির ঠিক কপালে এনে ফেলা হলো যা অবশ্যই কোন দৈব ঘটনা নয় কোন অলৌকিক কিছু নয়। এ হচ্ছে
বিজ্ঞান ও প্রযুক্তির  এক অপরুপ মেলবন্ধন। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর ১২টা। রাম লালার কপালে এসে পড়ল ‘সূর্য তিলক’। মুহূর্তে বদলে গেল মন্দিরের পরিবেশ। দেখা গেল এক অনন্য ছায়া। 

 

দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র রামনবমী। প্রতিবছর রাম নবমী পালিত হলেও আজকের দিনটা ভক্তদের চোখ অযোধ্যার রামমন্দিরে। সকাল থেকেই ভক্তদের ঢল। 
 

দুপুর ১২টার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক ৯০ ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়ে। সূর্যের প্রথম রশ্মি রামলালার মাথায় পৌঁছতেই মন্দিরের পরিবেশ বদলে যায়। ভক্তিতে মগ্ন হয়ে ওঠেন ভক্তরা। ভগবান রামের আচার-অনুষ্ঠানের মাধ্যমে চলে পূজা-অর্চনা। সূর্য তিলকের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


রাম নবমী উপলক্ষে ১৭ এপ্রিল দুপুর ১২টায় সূর্যের রশ্মিকে বিশেষ পদ্ধতিতে কাজে লাগিয়ে রাম লালার কপালে একটি তিলক আঁকা হয়। এই সূর্য তিলকের মাপ ৭৫ মিমি। শ্রী রামচন্দ্র সূর্যবংশে জন্ম নেন। পরবর্তীকালে রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেররা। আর সেই কারণেই রামনবমীতে রামলালার কপালে বিশেষ সূর্যতিলকের মাহাত্ম্য দেখতে দূর-দূরান্ত থেকে ভক্তরা ভিড় করে আসেন।

 


এ সময় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শঙ্খের আওয়াজ, মন্ত্র উচ্চারণ এবং পুরোহিতদের উপস্থিতি সূর্য তিলকের অনুষ্ঠানটিকে আরও দর্শনীয় করে তুলেছিল। অন্যদিকে, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এর আগে, শ্রী রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছিলেন যে সূর্যের তিলকের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিজ্ঞানীরা যেভাবে চেষ্টা করেছেন তা খুবই প্রশংসনীয় এবং অত্যন্ত আশ্চর্যজনক। ‘সূর্য তিলক’ প্রায় পাঁচ মিনিট স্থায়ী হয়েছে এবং অনুষ্ঠানটি অযোধ্যা জুড়ে প্রায় ১০০ টি জায়গায় স্থাপন করা বড় এলইডি স্ক্রিনে দেখানো হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do