Tranding

08:43 PM - 04 Feb 2026

Home / Education / রাজ্যস্তরের প্রশাসনিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হল পি. এন. দাস কলেজে

রাজ্যস্তরের প্রশাসনিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হল পি. এন. দাস কলেজে

কর্মশালায় আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে: তথ্য ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কলেজ প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, NGIPF, ছুটি সংক্রান্ত নিয়মাবলী ও সার্ভিস বুক রক্ষণাবেক্ষণ, লিভ ট্রাভেল কনসেশন, ই-পেনশন ব্যবস্থা, শিক্ষকদের জন্য কেরিয়ার অ্যাডভান্সমেন্ট প্রকল্প, ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই-টেন্ডার, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প, ইত্যাদি।

রাজ্যস্তরের প্রশাসনিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হল পি. এন. দাস কলেজে

রাজ্যস্তরের প্রশাসনিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হল পি. এন. দাস কলেজে

২০শে মে ২০২৫

১৭ই মে থেকে পলতা  পি. এন. দাস কলেজে শুরু হয়েছে  ৭-দিনব্যাপী রাজ্যস্তরের প্রশাসনিক প্রশিক্ষণ কর্মসূচি। চলবে আগামী ১৬ জুন ২০২৫ পর্যন্ত। এই কর্মশালাটি কলেজ প্রশাসনের সাথে যুক্ত কর্মী ও অধ্যাপকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয়েছে।

অধ্যক্ষ ড. শর্মিলা দে জানান, এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যের আরও ৮টি কলেজ অংশগ্রহণ করছে। কর্মসূচির মূল লক্ষ্য কলেজ প্রশাসনের আধুনিকীকরণ এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি। 

কর্মশালায় আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে:
তথ্য ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কলেজ প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, NGIPF, ছুটি সংক্রান্ত নিয়মাবলী ও সার্ভিস বুক রক্ষণাবেক্ষণ, লিভ ট্রাভেল কনসেশন, ই-পেনশন ব্যবস্থা, শিক্ষকদের জন্য কেরিয়ার অ্যাডভান্সমেন্ট প্রকল্প, ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই-টেন্ডার, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প, ইত্যাদি।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক প্রশাসনিক কৌশল এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ পাবেন বলে জানান অধ্যক্ষা। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কলেজ প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পি.এন. দাস কলেজ ছাড়াও এই কর্মশালার আয়োজনে রয়েছে ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন, শ্রী চৈতন্য মহাবিদ্যালয়, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, কে. কে. দাস কলেজ, মুরলিধর গার্লস কলেজ, নবগ্রাম হীরালাল পাল কলেজ, রাইদিঘি কলেজ। আজকের প্রথম পর্যায়ের কর্মশালা পরিচালনা করেন মালদা কলেজের অধ্যক্ষ, ড. মানস কুমার বৈদ্য।

Your Opinion

We hate spam as much as you do