মা অম্বি দুর্গা উৎসব সমিতির সভাপতি ময়ূর পুরোহিতের কথায়, 'মণ্ডপের ভিতর কোনও খারাপ ঘটনা ঘটুক আমরা চাই না। তাই পোস্টার লাগাতে দিয়েছি। আমরা সেই সময়ে পরিচয়পত্র যাচাই করেই প্রবেশে অনুমতি দেব।'
‘হিন্দু ছাড়া মণ্ডপে ঢোকা নিষিদ্ধ’, দুর্গাপুজোর প্যান্ডেলে পোস্টার বিশ্ব হিন্দু পরিষদের
আবার ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে মধ্যপ্রদেশে। এবার গরবা মন্ডপকে কেন্দ্র করে।
অন্য ধর্মের পুরুষেরা এসে নাকি হিন্দু মেয়েদের সঙ্গে অসভ্যতামি করে। ধর্মীয় অনুষ্ঠানের পরিবেশ নষ্ট হয়। তাই গরবার সময় হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষিদ্ধ। মধ্যপ্রদেশের দুর্গাপুজোর মণ্ডপে এমনই পোস্টার সাঁটল বিশ্ব হিন্দু পরিষদ।
প্রশাসনকেও এই বিষয়ে জানানো হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রসার শাখার ইনচার্জ চন্দন শর্মা বলেন, 'প্রতি বছর অন্য সম্প্রদায়ের কিছু অসৎ ব্যক্তি গরবার সময়ে ইচ্ছা করে আসেন। তাঁরা হিন্দু মহিলাদের উত্ত্যক্ত করেন। কুরুচিকরভাবে ভিডিও বানান। সেই কারণেই এমন পোস্টার।' পরিচয়পত্র ছাড়া গরবার সময় মণ্ডপে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
পুজোর আয়োজকরাও এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এমনটা হলেই অপ্রীতিকর ঘটনা থেকে রেহাই মিলবে। মা অম্বি দুর্গা উৎসব সমিতির সভাপতি ময়ূর পুরোহিতের কথায়, 'মণ্ডপের ভিতর কোনও খারাপ ঘটনা ঘটুক আমরা চাই না। তাই পোস্টার লাগাতে দিয়েছি। আমরা সেই সময়ে পরিচয়পত্র যাচাই করেই প্রবেশে অনুমতি দেব।'
দেশ জুড়ে ধর্মান্তকরণের একাধিক খবর সামনে এসেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। সেই সময়ই এমন পোস্টার সাঁটল বিশ্ব হিন্দু পরিষদ। রতলম জেলার কালেক্টর কুমার পুরুষোত্তম এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এটা বিশ্ব হিন্দু পরিষদ ও আয়োজকদের মধ্যেকার বিষয়’।
We hate spam as much as you do