সর্বভারতীয় স্তরে অগ্নিপথ স্কিমের বিরুদ্ধে SFI-DYFI এর এই কর্মসূচিতে দিল্লি পুলিশের নির্মম আক্রমণের অভিযোগ পাওয়া গেছে।। মিছিল পার্লামেন্টের দিকে যাওয়ার পথে পুলিশ গ্রেফতার করে SFI এর সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, DYFI এর সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য,DYFI এর সর্বভারতীয় সভাপতি ও সাংসদ এ. আর রহিমকে।
অগ্নিপথের বিরুদ্ধে দিল্লিতে SFI-DYFI এর
কর্মসুচীতে পুলিশি আক্রমণ ও গ্রেপ্তার
19th june 2022
অগ্নিপথ ইস্যুতে গোটা দেশ উত্তপ্ত। গোটা দেশের চাকরিপ্রার্থী যুবক শ্রেণী বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছে। এমনকি ট্রেন জ্বালানোর খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় নিশ্চিতভাবে আন্দোলন বিক্ষোভকে সঠিক পথে পরিচালনা করার আবেদন জানিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলি।
সেই হিসেবেই আজ SFI-DYFI এর তরফ থেকে দিল্লির রাজপথে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। যা ছিল শান্তিপূর্ণ।
কিন্তু সর্বভারতীয় স্তরে অগ্নিপথ স্কিমের বিরুদ্ধে SFI-DYFI এর এই কর্মসূচিতে দিল্লি পুলিশের নির্মম আক্রমণের অভিযোগ পাওয়া গেছে।। মিছিল পার্লামেন্টের দিকে যাওয়ার পথে পুলিশ গ্রেফতার করে SFI এর সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, DYFI এর সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য,DYFI এর সর্বভারতীয় সভাপতি ও সাংসদ এ. আর রহিমকে। গ্রেফতার SFI দিল্লির রাজ্য সম্পাদক আমন সাইনী, JNUSU এর প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ আরও অনেকে।
অবিলম্বে সবাইকে নিঃশর্ত মুক্তি দিয়ে অগ্নিপথ স্কিম বাতিল করার দাবী ওঠে ।
We hate spam as much as you do