Tranding

07:12 PM - 04 Feb 2026

Home / Article / পরিবেশ রক্ষায় ভারত কি আদৌ আগ্রহী!

পরিবেশ রক্ষায় ভারত কি আদৌ আগ্রহী!

যদি শুধু বাতাসের গুণগত মানের সূচক (Air Quality Index) কে ধরা হয় তাহলে ভারতের স্থান ১৭৭ তম, মানে আরও এক ধাপ নিচে। বাতাসের গুণগত মানের প্রশ্নে ভারতের পিছনে কেবল পাকিস্তান, বাংলাদেশ আর নেপাল।

পরিবেশ রক্ষায় ভারত কি আদৌ আগ্রহী!

পরিবেশ রক্ষায় ভারত কি আদৌ আগ্রহী! 

ভাবানুবাদ - বাসব বসাক
১৬ই জুন ২০২৪


গত ৫ জুন, ২০২৪ প্রকাশিত হয়েছে বিশ্বের ১৮০ টি দেশের পরিবেশগত কার্যকারিতা সূচক (Environmental Performance Index) ভিত্তিক রিপোর্ট। বায়ু ও জলের গুণগত মান, বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন উদ্গীরণের পরিমান, বাস্তুতন্ত্রগুলির সুরক্ষা, পরিবেশগত স্বাস্থ্য বা জীববৈচিত্রের মত ৫৮ টি নির্দেশকের ভিত্তিতে নির্ণয় করা হয়েছে বিভিন্ন দেশের পরিবেশগত কার্যকারিতার সূচক। 

 

৫ জুন প্রকাশিত ওই রিপোর্টে দেখা যাচ্ছে সব কটি নির্দেশকের নিরীখে সামগ্রিক ভাবে ভারতের অবস্থান ১৮০ টি দেশের মধ্যে একেবারে পিছনের সারিতে - ১৭৬ তম। ভারতের থেকে পিছিয়ে আছে কেবল পাকিস্তান, ভিয়েতনাম, লাওস ও মায়ানমার। 

যদি শুধু বাতাসের গুণগত মানের সূচক (Air Quality Index) কে ধরা হয় তাহলে ভারতের স্থান ১৭৭ তম, মানে আরও এক ধাপ নিচে। বাতাসের গুণগত মানের প্রশ্নে ভারতের পিছনে কেবল পাকিস্তান, বাংলাদেশ আর নেপাল। 

জীববৈচিত্র্যের সূচকে ভারতের অবস্থান আরও খারাপ - ১৭৮ তম, - কেবলমাত্র চিন আর মাইক্রোনেশিয়ার ওপরে। 

অবশ্য ২০২৫ এ সম্ভাব্য কার্বন উদ্গীরণের পরিমাণের হিসাবে ভারত কিছুটা অগ্রগতি ঘটিয়ে উঠে এসেছে ১৭২ তম স্থানে। আর পুনর্নবীকরনযোগ্য শক্তির ব্যবহারে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় জলবায়ু পরিবর্তন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নিরীখে ভারতের অগ্রগতি একেবারে মন্দ নয়। এই প্রশ্নে নয়া রিপোর্টে ভারতের স্থান ১৮০ টি দেশের মধ্যে ১৩৩ তম। তবে কিনা ২০৭০ এর মধ্যে সব মিলিয়ে কার্বন উদ্গীরণ শূণ্যে আনতে, অর্থাৎ কিনা 'নেট জিরো' অর্জনে ভারতের ঘোষিত লক্ষ্য মাত্রা অর্জন করতে হলে, ৫ জুন প্রকাশিত রিপোর্ট মোতাবেক ভারতের ফি বছর অন্তত ১৬০ বিলিয়ন ডলার পরিমান অর্থের সংস্থান চাই। কোথা থেকে আসবে সেই বিপুল পরিমাণ অর্থ? তার থেকেও বড় প্রশ্ন প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ভারত কি আদৌ তেমন আগ্রহী!

Times of India, 
The weather channel

Your Opinion

We hate spam as much as you do