Tranding

08:20 PM - 04 Feb 2026

Home / Politics / পুর নির্বাচনে সন্ত্রাস ছাপ্পার বিরুদ্ধে বারাকপুরে বামফ্রন্টের ডেপুটেশন

পুর নির্বাচনে সন্ত্রাস ছাপ্পার বিরুদ্ধে বারাকপুরে বামফ্রন্টের ডেপুটেশন

ডেপুটেশনে নেতৃবৃন্দ বলেন এই নির্বাচনে কোন প্রয়োজন ছিল না এই নির্বাচনে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশ এরা সবাই সেই সঙ্গে পোলিং অফিসার রা গণতন্ত্রকে হত্যা করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআইএম নেতা পলাশ দাস বলেন রাস্তায় বিজেপি ছিল না বিজেপি শুধুমাত্র সাংবাদিকদের মিডিয়ার সামনে।

পুর নির্বাচনে সন্ত্রাস ছাপ্পার বিরুদ্ধে বারাকপুরে বামফ্রন্টের ডেপুটেশন

পুর নির্বাচনে সন্ত্রাস ছাপ্পার বিরুদ্ধে বারাকপুরে বামফ্রন্টের ডেপুটেশন

পশ্চিমবঙ্গে ২৭ শে ফেব্রুয়ারি ১০৮ টি পৌরসভায় নির্বাচনে ব্যাপক সন্ত্রাস ,ছাপ্পা ভোট হওয়ার বিরুদ্ধে ব্যারাকপুর এসডিও অফিসে বামফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় ২৭শে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে অনিয়ম তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর স্টেশন থেকে বামফ্রন্টের মিছিল ব্যারাকপুর এসডিও অফিসে  নেতৃত্ব দেন সিপিআইএম নেতা পলাশ দাশ, তন্ময় ভট্টাচার্য,গার্গী চ্যাটার্জী সিপিআই নেতা শৈবাল ঘোষ কুমারেশ কুন্ডু এবং অন্যান্য নেতৃবৃন্দ। 

অফিসের সামনে নির্বাচনে প্রার্থীরা তাদের বক্তব্য উপস্থিত বক্তব্য রাখেন সিপিআইএম প্রার্থী বিনাচিকিৎসায় করোণায় মৃত ছাত্র শুভ্রজিৎ এর মা শ্রাবণী চ্যাটার্জী সহ অন‍্যান‍্যরা। উত্তর ব্যারাকপুর পৌরসভায় সিপিআইএম প্রার্থী সুকান্ত মন্ডল কে নির্বাচনের পর প্রতিবাদ করার জন্য ব্যাপক মারধর করা হয় সুকান্ত এখন হসপিটালে হাসপাতালে গুরুতর সংকটের মধ্যে রয়েছে সুকান্তর স্ত্রী সোলাঙ্কি বক্তব্য রাখেন কিভাবে তৃণমূল কংগ্রেসের সমাজবিরোধীরা তার স্বামীকে আক্রান্ত করে গুরুতর আহত করে।  

ডেপুটেশনে নেতৃবৃন্দ বলেন এই নির্বাচনে কোন প্রয়োজন ছিল না এই নির্বাচনে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশ এরা সবাই সেই সঙ্গে পোলিং অফিসার রা গণতন্ত্রকে হত্যা করেছেন।  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআইএম নেতা পলাশ দাস বলেন রাস্তায় বিজেপি ছিল না বিজেপি শুধুমাত্র সাংবাদিকদের মিডিয়ার সামনে। 
টেলিভিশনের পর্দায় আছে। পাড়ায় পাড়ায় বিজেপির লোকেরা শাসকদলের হয়ে কাজ করেছে তৃণমূলকে ভোটে জিততে সাহায্য করছে তারা শুধু পোস্টার-ব্যানার টাঙায়। রাস্তায় প্রতিবাদ প্রতিরোধে বামপন্থীরাই। অবিলম্বে নির্বাচন বাতিলের দাবী করা হয়।

Your Opinion

We hate spam as much as you do