সোমবারই তাঁর জামিন মঞ্জুর হয়েছিল। শুধু তিনি নন, তাঁর সঙ্গে থাকা ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে তিনি জানান, এখনই তিনি হাল ছাড়ছেন না। আনিসের অস্বাভাবিক মৃত্যুতে জড়িত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তিনি থেমে থাকবেন না।
মীনাক্ষীর মুক্তির পর মঙ্গলবার রাজপথে বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা পুলিশী নির্যাতনের মুখে
মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুক্তির পর মঙ্গলবার আবারও রাজপথে বাম ছাত্র সংগঠন। রাসবিহারী মোড়ে একত্রিত হয় বাম যুব-ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই-এর কর্মীরা। তবে সেখানে পৌঁছনো মাত্রই পুলিসের পক্ষ থেকে একাধিক কর্মীকে আটক করা হয়। প্রিজন ভ্যান ও বাসে করে কার্যত ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় বাকি কর্মীদের। ঘটনার পরিপ্রেক্ষিতে বাম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, "আজ সরিয়ে নিয়ে গেলে আবার কালই পথে নামব। যতক্ষণ না আনিসের খুনিদের শাস্তি হয়, ততদিন এইভাবেই আন্দোলন চলবে।"
প্রসঙ্গত, আনিস খানের মৃত্যুর ঘটনায় রাজ্য-রাজনীতি তোলপাড়। গত ২৬ ফেব্রুয়ারি আমতায় এসপি অফিসের সামনে বিক্ষোভে নামে বাম ছাত্র সংগঠন। এরপরই শুরু হয় ধস্তাধস্তি, ইট-বৃষ্টি সহ ভাঙচুর। কার্যত খণ্ডযুদ্ধ বাধে কর্মী ও পুলিসের মধ্যে। এদিনই মীনাক্ষী সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিস। তিনদিন ধরে জামিনের আবেদন খারিজ করে আদালত। এরপর গ্রেফতার হওয়ার প্রায় ৯ দিন পর জামিন পেলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবারই তাঁর জামিন মঞ্জুর হয়েছিল। শুধু তিনি নন, তাঁর সঙ্গে থাকা ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে তিনি জানান, এখনই তিনি হাল ছাড়ছেন না। আনিসের অস্বাভাবিক মৃত্যুতে জড়িত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তিনি থেমে থাকবেন না।
We hate spam as much as you do