Tranding

08:42 PM - 04 Feb 2026

Home / Politics / বাম কর্মীদের বিক্ষোভের আগেই গ্রেপ্তার করল মমতা ব্যানার্জীর পুলিশ

বাম কর্মীদের বিক্ষোভের আগেই গ্রেপ্তার করল মমতা ব্যানার্জীর পুলিশ

সভা শুরুর অনেক আগে থেকেই গ্রেপ্তার শুরু হয়। দফায় দফায় মোট শ তিনেক জন বাম সমর্থককে গ্রেপ্তার করে আলিপুর প্রেসিডেন্সী জেলে নিয়ে যাওয়া হয়।

বাম কর্মীদের বিক্ষোভের আগেই গ্রেপ্তার করল মমতা ব্যানার্জীর পুলিশ

বাম কর্মীদের বিক্ষোভের আগেই গ্রেপ্তার করল মমতা ব্যানার্জীর পুলিশ

নির্বাচন কমিশনের সামনে আগামী পৌর নির্বাচনে  সুষ্ঠ নির্বাচনের দাবীতে বামফ্রন্টের পক্ষ থেকে কলকাতা কলামন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল।
বামেদের দাবী কলকাতা নির্বাচনে ব্যাপক অনিয়মের বিষয় আদালতের বিচারাধীন। এর মধ্যে আগামী ২২শে জানুয়ারি পুরনিগম এবং ২৭শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের সুষ্ঠু ভাবে করার দাবীতে ছিল বামেদের বিক্ষোভ সমাবেশের ডাক। 

কোভিড স্বাস্থ্যবিধি মেনে সমাবেশের জমায়েতের ডাক দেওয়া হয় বলে সিপিএম নেতা রবীন দেব জানান। এমনকি সারারাত অবস্থানের কর্মসূচি বাতিল করা হয়। 
কিন্তু সরকার এই বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয় না। সকাল থেকেই এই অঞ্চলে প্রশাসনিক নিষেধাজ্ঞা তৈরি করে 
সভা শুরুর অনেক আগে থেকেই গ্রেপ্তার শুরু হয়। দফায় দফায় মোট শ তিনেক জন বাম সমর্থককে গ্রেপ্তার করে আলিপুর প্রেসিডেন্সী জেলে নিয়ে যাওয়া হয়। 

সিপিএমের রবীন দেব, পলাশ দাশ, কল্লোল মজুমদার, দেবেশ দাস 
কনিনীকা ঘোষ, গার্গী চ্যাটার্জি  আর এসপির মনোজ ভট্টাচার্য্য সহ বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ব গ্রেপ্তার হন। 
প্রেসিডেন্সি জেলের সামনে বামকর্মীরা স্লোগান দেন। এরই মধ্যে বাম নেতৃত্ব বক্তব্য রাখেন।

পরে ব‍্যক্তিগত বন্ডে কর্মীদের ছেড়ে দেওয়া হয়। মিছিল করেই সরকারের এই অগনতান্ত্রিক আচরনের তীব্র নিন্দা করা হয়। আগামী নির্বাচনে ব‍্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।

Your Opinion

We hate spam as much as you do