Tranding

08:42 PM - 04 Feb 2026

Home / Politics / আরজিকর তদন্তে গতি আনার দাবী CGO কমপ্লেক্স অভিযান সিপিএমের

আরজিকর তদন্তে গতি আনার দাবী CGO কমপ্লেক্স অভিযান সিপিএমের

কলকাতায় আরজি কর ঘটনা নিয়ে সিপিএম দু’বার লালবাজার অভিযান করেছিল। লালবাজারে কাছে রাতভর অবস্থানও চলেছিল। আবার সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন শ্যামবাজারে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছিল। আর এই প্রথম বামেদের সিবিআই অভিযান। তদন্তের ১০০ দিন পেরিয়ে গিয়েছে। তাই 'আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই'- স্লোগানকে সামনে রেখে সিজিও অভিযান হয়।

আরজিকর তদন্তে গতি আনার দাবী CGO কমপ্লেক্স অভিযান সিপিএমের

আরজিকর তদন্তে গতি আনার দাবী CGO কমপ্লেক্স অভিযান সিপিএমের

 21st November 2024 

আর কবে বেজেছে অরিজিতের গান উত্তাল হয়েছে বিধাননগরের হাডকো মোড় থেকে "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান সেইসঙ্গে ইনক্লাব জিন্দাবাদ আর তিলোত্তমার বিচার চাই।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ১০০ দিন পার। তদন্তে গতি আনার দাবি জানিয়ে পথে নামল সিপিএম রাজ‍্য কমিটি । উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ডেপুটেশন জমা আইনজীবী-সহ চারজনের প্রতিনিধি দলের।

 উৎসবের মরসুমের জন্য কিছু দিন কর্মসূচিতে ভাটা পড়েছিল। এখন আবার যথাসম্ভব রাস্তার কর্মসূচির তীব্রতা বাড়াতে চাইছেন বাম নেতৃত্ব।

 

কলকাতায় আরজি কর ঘটনা নিয়ে সিপিএম দু’বার লালবাজার অভিযান করেছিল। লালবাজারে কাছে রাতভর অবস্থানও চলেছিল। আবার সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন শ্যামবাজারে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছিল। আর এই প্রথম বামেদের সিবিআই অভিযান। তদন্তের ১০০ দিন পেরিয়ে গিয়েছে। তাই 'আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই'- স্লোগানকে সামনে রেখে সিজিও অভিযান হয়।


বৃহস্পতিবার মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং এক আইনজীবী-সহ মোট চারজন ডেপুটেশন জমা দেয়। দাবি, প্রাথমিক চার্জশিটে সিবিআই শুধু সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম দিয়েছে। অথচ এত বড় ঘটনায় শুধু এক জনই অপরাধী, এ কথা বিশ্বাস করা শক্ত। তাই দ্রুত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।


সেলিম বলেন, 'আমরা প্রথম থেকেই সিবিআই তদন্ত চাইনি। নির্যাতিতার পরিবার প্রথম থেকেই সিবিআই চেয়েছিল। আমরা বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম। চার্জশিটে অনেক ফাঁকফোঁকর আছে। দরকার হলে মানুষের সামনে চার্জশিটের চার্জশিট সামনে আনব।'


বামনেতা সুজন চক্রবর্তী বলেন স্বাস্থ্য দপ্তর সব জানে অপরাধী কারা প্রতিদিন অপরাধের সাথে যুক্ত হচ্ছে কারা। সিবিআই তদন্তে কেন এত দেরি করছে সেটাই সন্দেহের বিষয়।


সিপিএমের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র বলেন কেন্দ্রীয় একটা ভয়ংকর সরকার চলছে তৃতীয়বারের জন্য মোদি সরকার দেশের পক্ষে ক্ষতিকর। এই সরকারের সাথে বর্তমান রাজ্য সরকারের একটি যোগ রয়েছে। এই সেটিং এর কারণেই তদন্তে দেরি হচ্ছে। এবং তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। 


সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য পলাশ দাশ বলেন গত ১০০দিন ধরে রাজ্যের মানুষ উত্তাল হয়েছেন যুবক-যুবতী থেকে সাধারণ মানুষের মাথা রাস্তা ঢেকে দিয়েছে। মানুষের এই আন্দোলন গণআন্দোলনের রূপ নিয়েছে। নিঃসন্দেহে গোটা দেশের কাছে 
নজিরবিহীন ।  অবিলম্বে সিবিআইকে তদন্তে দ্রুততা আনবার দাবি রাখেন।

বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'রাজ্যের মানুষ সিবিআই-এর ওপরে ভরসা করতে চাইছে। সিবিআই নিজে কর্মতৎপরতা, নিরপেক্ষতা এবং মোটিভ অফ ক্রাইমের সমস্ত কিছু খুলে রাজ্যের মানুষের কাছে রাখবে, এটা মানুষ আশা করছে। নইলে রাস্তাতেই ওদের সঙ্গে আমাদের দেখা হবে। আমাদের মেয়ে মারা গেছে তাঁর ডেডলাইন হয় না। রাজ্যের মানুষ চার্জশিট দেওয়ার জন্য রেডি আছে।'  

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ডেপুটেশনের বক্তব্য পাঠ করে শোনান।

Your Opinion

We hate spam as much as you do