বিকেলের এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ক্ষমতা প্রয়োগ করে আরআরআরআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে এএমএলএনের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। তার ফলে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেডের হাতে আরআরআরআরের মালিকানা চলে এসেছে
আলোচনা, সম্মতি ছাড়াই NDTV-র ২৯% শেয়ার অধিগ্রহণ আদানিদের! রাধিকা প্রনয় থাকছেন দাবী
23 Aug 2022
এনডিটিভির তরফে দাবি করা হয়েছে, বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড যে ক্ষমতা প্রয়োগ করেছে, সে বিষয়ে কোনও ধারণা ছিল না। এনডিটিভির প্রতিষ্ঠাতার কোনও অনুমতি, সম্মতি নেওয়া হয়নি। কোনও আলোচনাও করা হয়নি বলে দাবি করা হয়েছে।
কোনওরকম আলোচনা, সম্মতি ছাড়াই এনডিটিভির ২৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে আদানি গ্রুপ। এমনই দাবি করল সংবাদমাধ্যম। সেইসঙ্গে ওই সংবাদমাধ্যমের তরফে বলা হয়েছে, 'কখনও সাংবাদিকতার সঙ্গে আপস করা হয়নি।'
মঙ্গলবার রাতে এনডিটিভির তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, গৌতম আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের (এএমএনএল) অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেডর তরফে একটি নোটিশ জারি করে জানানো হয় যে আরআরআরআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ইক্যুইটি শেয়ার নেওয়া হয়েছে। যে সংস্থার হাতে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার ছিল। দু'দিনের মধ্যে যাবতীয় ইক্যুইটি শেয়ারের হাতবদল করে দিতে বলা হয়েছে।
বিকেলের এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ক্ষমতা প্রয়োগ করে আরআরআরআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে এএমএলএনের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। তার ফলে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেডের হাতে আরআরআরআরের মালিকানা চলে এসেছে। ২০০৯-১০ সালে এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা এবং প্রণয় রায়ের সঙ্গে ঋণ চুক্তির ভিত্তিতে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড সেই ক্ষমতা প্রয়োগ করেছে বলে এনডিটিভির তরফে জানানো হয়েছে।
সেইসঙ্গে এনডিটিভির তরফে দাবি করা হয়েছে, বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড যে ক্ষমতা প্রয়োগ করেছে, সে বিষয়ে কোনও ধারণা ছিল না। এনডিটিভির প্রতিষ্ঠাতার কোনও অনুমতি, সম্মতি নেওয়া হয়নি। কোনও আলোচনাও করা হয়নি বলে দাবি করা হয়েছে। সেইসঙ্গে এনডিটিভির তরফে দাবি করা হয়েছে, কখনও সাংবাদিকতার সঙ্গে আপস করা হয়নি।
কত টাকায় চুক্তি হচ্ছে বলে দাবি করেছে আদানি গ্রুপ?
বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) নথিভুক্ত আরআরআরআরের হাতে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার ছিল। আদানি গ্রুপের তরফে জানানো হয়, ২০১১ সালের সেবির নিয়ম মেনে এইএল এবং এএমএনএলের সঙ্গে যৌথভাবে এনডিটিভির ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেবে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। এক আধিকারিক বলেছেন, 'শেয়ার পিছু ২৯৪ টাকা দরে আরআরআরআর থেকে ২৯.১৮ শতাংশ মালিকানা কিনবে এএমএনএল। সার্বিকভাবে পুরো অধিগ্রহণের জন্য ৪৯৫ কোটি টাকা খরচ হবে।'
কীভাবে এনডিটিভি-র নিয়ন্ত্রণ নেওয়া হয়।
২০০৯ সালে বিশ্ব প্রধান কর্মাশিয়াল লিমিটেড-এর কাছ থেকে ৪০৩ কোটি টাকার ঋণ নেয় এনডিটিভি-র মূল প্রোমোটার সংস্থা আরআরপিআর। এই আরআরপিআর-এর মালিক হচ্ছেন রাধিকা রায় এবং তাঁর স্বামী প্রণয় রায়। যারা একটা সময় নিউ দিল্লি টেলিভিশন নামক প্রোডাকশন হাউসের মাধ্যমে এনডিটিভি-র প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় আরআরপিআর এনডিটিভি-র ২৯.১৮শতাংশ শেয়ারের মালিকানায় এই ঋণ নিয়েছিলেন। চুক্তি ছিল ১০ বছরের মধ্যে এই ঋণ ফেরত দিতে হবে। নাহলে চুক্তি অনুযায়ী শেয়ারের অংশিদারিত্ব ভিপিসিএল-র কাছে চলে যাওয়ার কথা।
গৌতম আদানির সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড ভিপিসিএল-এর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেওয়ায় এবার আরআরপিআর-এর অধিগ্রহণও নিশ্চিত হয়ে পড়েছে। আর এর জন্য এই সংস্থার হাতে থাকা শেয়ারেও নিয়ন্ত্রণের সম্ভাবনা দেখছে আদানী গ্রুপ। তবে, আদানি গ্রুপের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে ২৬ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা হয়েছে। এর জন্য খুব দ্রুত সেবির নিয়ম মেনে ওপেন মার্কেট অফার রাখতে চলেছে ভিপিসিএল। সে কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
NDTV এর বিবৃতি
কোনও ধরনের শেয়ার আরআরপিআর বিক্রি করেনি, বিএসই ও এনএসই-তে চিঠি এনডিটিভি-র
একটি চিঠি-তে যৌথভাবে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটিডকে উদ্দেশ্য করে নিউ দিল্লি টেলিভিশন কোম্পানি সেক্রেটারি এবং কোম্পানি অফিসার পরিণিতা ভুটানি লিখেছেন, সেবি-র ২০১৫-র রেগুলেশনের অধীনে রেগুলেশন ৩০-এর অধীনে জানানো হচ্ছে যে প্রণয় রায় এবং রাধিকা রায় কোনওভাবেই এনডিটিভি-তে থাকা তাঁদের শেয়ার হস্তান্তর করছেন না। এই নিয়ে তাঁরা অতীতে কারও সঙ্গে কোনও আলোচনা করেননি এবং বর্তমানেও তাঁরা এই শেয়ার হস্তান্তর নিয়ে কারও সঙ্গে কোনও আলোচনা করেননি। আরআরপিআর এনডিটিভি-তে থাকা তাদের অংশিদারিত্ব ছেড়ে দিয়েছেন বলে যে খবর চাওড় হয়েছে তাকে গুজব বলেও এই চিঠিতে মন্তব্য করেছেন পরিণিতা ভুটানি। সেই সঙ্গে পরিণিতা এটাও জানিয়েছেন যে এখনও এনডিটিভি-তে আরআরপিআর ৬১.৪৫ শতাংশ শেয়ার হোল্ড করছে।
একই সঙ্গে বিএসই ও এনএসই-কে দেওয়া এই চিঠিতে নিউ দিল্লি টেলিভিশন এটাও জানিয়েছে যে তারা জানেন যে সংস্থার অংশিদারিত্ব হস্তান্তরের ক্ষেত্রে কি কি ধরনের নিয়ম অনুসরণ করতে হয়। এমন কিছু ঘটলে তারা নিজেরাই এই বিষয়ে সেবির নিয়ম-কে মাথায় সেই কাজগুলো সম্পন্ন করবেন। এমনকী প্রয়োজনে বিএসই এবং এনএসই-কে এই বিষয়ে সময় থাকতেই অবগত করার কথাও লিখেছেন পরিণিতা ভুটানি।
We hate spam as much as you do