এম এল শর্মা জয় শ্রী রাম স্লোগানটিকে প্ররোচনানূলক ধর্মীয় স্লোগান বলেন৷ তিনি বলেন, ওই স্লোগানটি নির্বাচনী অপরাধের মধ্যেই ধরা হোক৷ এবং রিপ্রেজন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের মধ্যে গণ্য করা হোক৷
ভোটের আগে নিষেধাজ্ঞা হোক 'জয় শ্রীরাম' স্লোগান এর ওপর । মামলা, কী বলল সুপ্রিমকোর্ট?
জয় শ্রী রাম স্লোগান দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ এবিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না আদালত৷ এছাড়া সুপ্রিম কোর্টে এদিন খারিজ হয়ে যায় পশ্চিমবঙ্গের ৮ দফা বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা আবেদন।
সভায় বক্তৃতা শুরু করার আগে বিজেপির প্রতি নেতা নেতৃত্বরা জয় শ্রী রাম স্লোগান তুলছেন৷ আর তাতেই আপত্তি তুলেছেন এম এল শর্মা নামে এক আইনজীবী৷ তিনিই আদালতে মামলা দায়ের করেন৷
এম এল শর্মা জয় শ্রী রাম স্লোগানটিকে প্ররোচনানূলক ধর্মীয় স্লোগান বলেন৷ তিনি বলেন, ওই স্লোগানটি নির্বাচনী অপরাধের মধ্যেই ধরা হোক৷ এবং রিপ্রেজন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের মধ্যে গণ্য করা হোক৷ আদালতে করা মামলায় তিনি বলেন, জয় শ্রী রাম স্লোগানটি সম্পূর্ণভাবে বন্ধ করা দরকার যাতে কোনও ব্যক্তি , দল ও গ্রুপ ভোটের আগে যেন ওই স্লোগানটি না ব্যবহার করে৷
এদিকে গতমাসে বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত রাজ্যে এসে দাবি করেছিলেন, জয় শ্রী রাম এখন রাজ্যের নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছে৷ এদিকে জানুয়ারি মাসে ভিক্টোরিয়ায় নেতাজির জন্মদিবসে সরকারের সভায় জয় শ্রী রাম বলা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়৷
এদিকে আট দফায় ভোট করা নিয়েও আদালতে মামলা করেন এম এল শর্মা৷ ৮ দফাতে বাংলায় হবে বিধানসভা নির্বাচন। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল আবেদন। ৮ দফায় বাংলায় বিধানসভা ভোট করানোর সিদ্ধান্ত অনৈতিক বলে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এমএল শর্মা নামে এক আইনজীবী। সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় শীর্ষ আদালত।
We hate spam as much as you do