Tranding

08:35 PM - 04 Feb 2026

Home / Politics / রক্তাক্ত প্রতিবাদী ছাত্র, সোমবার SFI এর ডাকে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট

রক্তাক্ত প্রতিবাদী ছাত্র, সোমবার SFI এর ডাকে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট

মহঃ সেলিম বলেন বলেন, যেখানে দক্ষিণপন্থীদের উত্থান হয়, সেখানেই তারা মনে করে বিশ্ববিদ্যালগুলো যেহেতু প্রশ্ন করতে শেখায়, যুক্তিবাদী মন তৈরি করে তাই মোদিরাও বলেন, মমতাও বলছেন বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা। শয়তান দূর করতে গেলে আরও বেশি পঠনপাঠনের দরকার হয়।

রক্তাক্ত প্রতিবাদী ছাত্র, সোমবার SFI এর ডাকে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট

রক্তাক্ত প্রতিবাদী ছাত্র, সোমবার SFI এর ডাকে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট

 02 Mar 2025 

ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি। চলন্ত গাড়িকে আটকানোর চেষ্টা করেন নীল-সবুজ স্ট্রাইপ শার্ট পরা এক ছাত্র। সেই অবস্থাতেই এগিয়ে যায় শিক্ষামন্ত্রীর গাড়ি। শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির নীচ থেকে টেনে বের করা হচ্ছে তাঁকে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায় বলেন, "আমরা গাড়ির সামনে বসলাম, স্যর দাঁড়ান আমরা কথা বলব। ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগনো শুরু করে। তখন পিকআপ বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌঁড় শুরু করি।+তখন আমরা করি যে গাড়িটাকে আমরা ধরব...কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন। তখন ছিটকে পড়ি। এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই, এবং তাতেই চোখের উপর দিয়ে চাকাটা চলে যায় বা পায়ের চেটোর উপর দিয়ে চাকাটা যায়।''

 

তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার নজিরবিহীন পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, হেনস্থার মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তাঁর গাড়িতে হামলার পাশাপাশি ধরা পড়ে এই ভয়ঙ্কর ছবিও। ক‍্যামেরায় এই ছবি ধরা পড়ার পরও গোটা ঘটনা বানানো বলে দাবি করছেন তৃণমূলের হেভিওয়েট নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভদীপ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "উনি যে শিক্ষামন্ত্রী, না তৃণমূলের গুন্ডা সেটা আমার গুলিয়ে যাচ্ছে, কারণ, ওঁর গাড়ি আমাদের ছাত্র-ছাত্রীদের পিষে বেরিয়ে গেছে ওখান থেকে। উপাচার্য সেখানে উপস্থিত ছিলেন। উনি শিক্ষামন্ত্রীর সঙ্গে গল্প করছিলেন। ভয়ানকভাবে আহত ইন্দ্রানুজ। ইন্দ্রানুজের ওপর দিয়ে গাড়িটা চলে গেছে।'' এপ্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "যেই ছাত্র আহত হয়ে থাকুক আমার তার জন্য সমবেদনা রয়েছে। আমাদের পক্ষে থাক। আমাদের বিপক্ষে থাক আমার তার জন্য সমবেদনা আছে। কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভাল হত।'' ঘটনার প্রতিবাদে সোমবার সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI.

 

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আগামীকাল সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট। একই ঘটনার প্রতিবাদে ৩ তারিখ রাজ্যজুড়ে ধর্মঘটের  ডাক দিয়েছে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এসএফআই জানিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর তৃণমূলের শিক্ষামন্ত্রীর জঘন্য আক্রমণ, ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো ছাত্রছাত্রীদের ওপর বিজেপির কায়দায় গাড়ি চালিয়ে খুনের চেষ্টা, ক্যাম্পাসে ভয়ভীতির পরিবেশ কায়েম করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ।


এদিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) তিনি বলেন, “কৃষক বিক্ষোভে বিজেপি নেতার গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনা মনে করিয়ে দিল আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রদের ওপর টিএমসি মন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার ঘৃণ্য ঘটনা।”

এদিন যাদবপুরের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহম্মদ সেলিম জানান, তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে সবই এসএফআই করেছে, সিপিআইএম করেছে। ওনাকে জিজ্ঞেস করো জ্ঞানেশ্বরী কান্ডে কারা আগুন লাগিয়েছিল? এত লোকের প্রাণ কারা নিয়েছিল। ব্রাত্য বসু তথাকথিত ভাড়াটেদের নিয়ে প্রেস কনফারেন্স করেছিল। ওরা আগে বলুক, জ্ঞানেশ্বরী কান্ড কারা ঘটিয়েছিল।

তিনি আরও বলেন, যেখানে দক্ষিণপন্থীদের উত্থান হয়, সেখানেই তারা মনে করে বিশ্ববিদ্যালগুলো যেহেতু প্রশ্ন করতে শেখায়, যুক্তিবাদী মন তৈরি করে তাই মোদিরাও বলেন, মমতাও বলছেন বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা। শয়তান দূর করতে গেলে আরও বেশি পঠনপাঠনের দরকার হয়।

Your Opinion

We hate spam as much as you do