Tranding

08:37 PM - 04 Feb 2026

Home / National / কলকাতায় ১০০  পার করবে পেট্রোল  ডিজেল  ৯০ টাকা মধ্যবিত্তের মাথায় হাত

কলকাতায় ১০০  পার করবে পেট্রোল  ডিজেল  ৯০ টাকা মধ্যবিত্তের মাথায় হাত

বামেরাও একই ইস্যুতে সরব হয়েছে। পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৫ দিনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তারা। নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে একটি যৌথ বিবৃতিও দিয়েছে বামেরা।

কলকাতায় ১০০  পার করবে পেট্রোল  ডিজেল  ৯০ টাকা মধ্যবিত্তের মাথায় হাত

কলকাতায় ১০০  পার করবে পেট্রোল  ডিজেল  ৯০ টাকা মধ্যবিত্তের মাথায় হাত

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দামগত ৪০ দিনে এনিয়ে মোট ২৩বার জ্বালানির দাম বেড়েছেকলকাতায় সেঞ্চুরি পার করার লক্ষ্যে পেট্রোলের দামডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা 

গোটা দেশেই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এক-দু'দিন অন্তর জ্বালানির দাম বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রতিদিনই নতুন রেকর্ড করছে পেট্রোল ও ডিজেলের দাম। গত ৪০ দিনের মধ্যে এনিয়ে মোট ২৩বার জ্বালানির দাম বেড়েছে। গতকাল পর্যন্ত  কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৬ পয়সা ও ডিজেলের দাম ২৩ পয়সা বেড়েছে। এর ফলে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬ পয়সা। আর ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। 

অন্যদিকে দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৭ পয়সা। যার ফলে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬ টাকা ১২ পয়সা। আর ডিজেলের দাম ২৩ পয়সা বাড়ানো হয়েছে। যার ফলে  রাজধানীতে লিটার প্রতি ডিজেল  ৮৬ টাকা ৯৮ পয়সায়।

বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০০ এর কাছাকাছি। আজ লিটার প্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ৩৩ পয়সা। আর মুম্বইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে  লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৪ টাকা ৩৯ পয়সা।

রাজস্থানের ভারত-পাক সীমানা সংলগ্ন শ্রী গঙ্গানগরে ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ৫ পয়সা।
 
করোনা পরিস্থিতির মধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ। তার উপর পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। 

জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে সুর চড়িয়েছে বিরোধীরা। এনিয়ে এবার কেন্দ্রের হয়ে সাফাই দিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রবিবার তিনি জানান, এক বছরে করোনার ভ্যাকসিনের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। অত্যন্ত জরুরি অবস্থায় জনকল্যাণমূলক কাজের জন্য টাকা সঞ্চয় করে রাখা হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যে ভারসাম্য রক্ষার পরামর্শ দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তাঁর বক্তব্য, "সবসময় এটা বলা হয় যে, পেট্রোল-ডিজেলের মৃল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু করুক। কিন্তু আমাদের ভারস্যমাও রক্ষা করতে হবে। সরকারের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমি আশা করি, যাঁদের এই দায়িত্ব, তাঁরা ভারসাম্য রক্ষা করবেন।"
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম  জানিয়েছেন, জ্বালানির দামের মাধ্যমে লাভ করছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে  বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়েছে।

চিদাম্বরম বলেন, আন্তর্জাতিক ক্রুড ওয়েলের দাম অনুযায়ী পেট্রোলের দাম প্রতি লিটারে ৫৫ টাকার বেশি হওয়া উচিত নয়। 

বামেরাও একই ইস্যুতে সরব হয়েছে। পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৫ দিনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তারা। নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে একটি যৌথ বিবৃতিও দিয়েছে বামেরা। সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান " কোভিড বিপর্যয়ের মধ্যে মানুষকে সাহায্য করার বদলে, মোদি সরকার নির্মম মূল্যবৃদ্ধির মাধ্যমে জীবন জীবিকার উপর নির্দয়ভাবে আক্রমণ নামিয়ে এনেছে । গত ৪মে থেকে ২৩ বার পেট্রপন্যের দাম বাড়ছে ___ "

Your Opinion

We hate spam as much as you do