নজিরবিহীন ভাবে একজন আই এ এস কে না ছাড়ার কারণ দর্শিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জল্পনা সত্যি করে, কেন্দ্রের নির্দেশ মেনে দিল্লি যাচ্ছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। নর্থ ব্লকে রিপোর্ট করলেন না তিনি
আলাপন দিল্লি গেলেন না। কেন্দ্র কিভাবে নিচ্ছে বিষয়টা ?
আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে থেকে যাচ্ছেন বলে ওয়াকিবহাল মহলের খবর।
রাজ্য ছাড়ছে না আলাপন বন্দ্যোপাধ্যায়কে । দেওয়া হল না রিলিজ অর্ডার।
নজিরবিহীন ভাবে একজন আই এ এস কে
না ছাড়ার কারণ দর্শিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অর্থাৎ জল্পনা সত্যি করে, কেন্দ্রের নির্দেশ মেনে দিল্লি যাচ্ছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। নর্থ ব্লকে রিপোর্ট করলেন না তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, নবান্নে পৌঁছে গিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন রাজ্য অথবা সংযুক্ত কারোর সাথে আলোচনা না করে কেন্দ্রীয় সরকারের এই
পদক্ষেপ কেন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই নির্দেশ অসাংবিধানিক ও নজিরবিহীন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তিনি। চার পাতার এই চিঠিতে উল্লেখ রয়েছে কলাইকুণ্ডার সেদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কেন উপস্থিত থাকতে পারেন নি । মুখ্যমন্ত্রীর বক্তব্য মেয়াদ বৃদ্ধির সম্মতি দেওয়ার চার দিন পরই কেন বদলির নির্দেশ দেওয়া হচ্ছে?
‘রাজ্য কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় কোনও মতেই মুখ্যসচিবকে ছাড়া সম্ভব নয়’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্মীবর্গ দফতরে আলাপনকে বদলি করা হয়। তাই
সোমবার সকাল ১০টায় তাঁর নয়াদিল্লিতে দফতরে পৌঁছানর কথা ছিল। কিন্তু দেখা যায়, সকাল পর্যন্ত দিল্লিগামী কোনও বিমানেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামে বুকিং নেই। এবং আজ আলাপন পৌঁছননি।
ফলে একটা জটিলতা দেখা যায় ।
। এরই মাঝেই জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
We hate spam as much as you do