Tranding

08:34 PM - 04 Feb 2026

Home / National / বঙ্গোপসাগরে হানা ঘূর্ণিঝড় অশনির, প্রভাব পড়বে বাংলায়।

বঙ্গোপসাগরে হানা ঘূর্ণিঝড় অশনির, প্রভাব পড়বে বাংলায়।

মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে মাত্র একদিন সময় লাগবে। রবিবার গভীর নিম্নচাপ, সোমবারেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে তা বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলের দিকে ধেয়ে যাবে।

বঙ্গোপসাগরে হানা ঘূর্ণিঝড় অশনির, প্রভাব পড়বে বাংলায়।

বঙ্গোপসাগরে হানা ঘূর্ণিঝড় অশনির, প্রভাব পড়বে বাংলায়।

 

চৈত্র-বৈশাখীতে সাধারণত দুর্যোগ ধেয়ে আসে কালবৈশাখীর রূপে। এবার কালবৈশাখী ঝড় ধেয়ে আসার আগেই সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদশ ও মায়ানমার উপকূলের দিকে ধেয়ে যাবে। প্রভাব পড়বে বাংলাতেও। এই ঝড়েরই নাম দেওয়া হয়েছে অশনি। কিন্তু কে করল এই নামকরণ?


২০২২-এ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি।
মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে মাত্র একদিন সময় লাগবে। রবিবার গভীর নিম্নচাপ, সোমবারেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে তা বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলের দিকে ধেয়ে যাবে। আন্দামান থেকে সরাসরি উত্তর দিকে প্রবাহিত হবে এই ঝড়। তা বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা পরদিন মঙ্গলবার।

 

একবিংশ শতাব্দীর গোড়া থেকে নামকরণ
আন্তর্জাতিক নিয়মানুসারেই যে মহাসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়, সেই মহাসাগরের অববাহিকায় থাকা দেশগুলি সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করে। একবিংশ শতাব্দীর গোড়া থেকে ঘূর্ণিঝড়ের এই নামকরণ প্রথা চলে আসছে। তার ফলে ঝড়ের পরিচয় দিতে এবং বোঝাতে সুবিঝা হয়। মোট ১১টি সংস্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করে গোটা বিশ্বে। সেইমতো ভারত মহাসাগরের অববাহিকায় থাকা দেশগুলি পর্যায়ক্রমে নামকরণ করে এই অঞ্চলের ঝড়ের।"অশনি" নাম দিয়েছে শ্রীলঙ্কা।

ঘূর্ণিঝড় অশনি ধেয়ে আসছে বঙ্গোপসাগর দিয়ে, গতিপথ বদলে বাংলায় কি আদৌ পড়বে প্রভাব ঘূর্ণিঝড় অশনি ধেয়ে আসছে বঙ্গোপসাগর দিয়ে, গতিপথ বদলে বাংলায় কি আদৌ পড়বে প্রভাব

 

Your Opinion

We hate spam as much as you do