আরজি কর কান্ডের ন্যায় বিচারের দাবিতে বুধবার রাতে মাথাভাঙা শহরে সাংস্কৃতিক আন্দোলনের ওপরেও হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
মাথাভাঙ্গায় প্রতিবাদীদের উপর তৃণমূলী হামলায় গ্রেপ্তার ২, হল এফআইআর
৫ সেপ্টেম্বর ২৪
মাথাভাঙ্গায় (Mathabhanga) রাত দখলের আন্দোলনে প্রতিবাদীদের ওপর হামলা এবং রাস্তায় আঁকা আলপনা মুছে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হল ২ জনকে। জানা গিয়েছে, এই ঘটনায় একটি এফআইআরও দায়ের হয়েছে। তার ভিত্তিতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য গতকাল রাতে, বুধবার ফের রাত দখল করেছিল সাধারণ মানুষ। এই আন্দোলনের মাঝেই রাস্তা থেকে মুছে দেওয়া হল আলপনা। এই ঘটনায় অভিযোগ উঠল তৃণমূলের(Trinomool) বিরুদ্ধে। মাথাভাঙ্গা শহর তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে জানা গেছে। হামলাকারীদের বেদম প্রহারে আহত হয়েছেন মাথাভাঙ্গা পুরসভার এক আধিকারিক। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে মাথাভাঙ্গাজুড়ে। ঘটনার পর থেকেই এলাকা যথেষ্ট থমথমে। ঘটনার পর সেখানে আসেন মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। এফআইআরও দায়ের হয়েছে।
আরজি কর কান্ডের ন্যায় বিচারের দাবিতে বুধবার রাতে মাথাভাঙা শহরে সাংস্কৃতিক আন্দোলনের ওপরেও হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
এদিন সন্ধ্যায় মাথাভাঙা শহরে আরজি কর কান্ডের ন্যায় বিচারের দাবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্ট্রিট পেইন্টিং এর মধ্য দিয়ে আন্দোলনে সামিল হয় ভারতীয় গণনাট্য সংঘ ও পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ। মাথাভাঙ্গা শহরের ব্যাপক অংশের মানুষ এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন।
এই অনুষ্ঠানটি শেষ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে এই অনুষ্ঠানের ওপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আয়োজকদের কয়েকজনকে শারীরিকভাবে হেনস্তার পাশাপাশি রাস্তার ওপর শিল্পীদের আঁকা প্রতিবাদের ছবিগুলি এদিন মুছে দিতে দেখা যায় রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রতিবাদীদের শায়েস্তা করার নিদান দিয়েছিলেন। সেই নিদান অক্ষরে অক্ষরে পালন করলেন তারই দলের নেতা কর্মী সমর্থকরা।
এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মাথাভাঙ্গা শহর এলাকায়।
We hate spam as much as you do