Tranding

08:37 PM - 04 Feb 2026

Home / National / পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। মধ্যবিত্তের নাভিশ্বাস! 

পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। মধ্যবিত্তের নাভিশ্বাস! 

জুন মাসের এই মাত্র সাতদিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১ টাকা ০৩ পয়সা পয়সা। একই সময়ে ডিজেলের দাম লিটারে ১ টাকা ০৭ পয়সা বেড়েছে।

পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। মধ্যবিত্তের নাভিশ্বাস! 

পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে।
মধ্যবিত্তের নাভিশ্বাস! 

আবার পরপর দুদিন বাড়ল । আজ বাড়ল
পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৭ পয়সা 

 ফলে পেট্রোলের দাম হল লিটারে ৯৫ টাকা ২৮ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ০৭ পয়সা হল।
শুক্রবার পর্যন্ত পেট্রোল ডিজেলের কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯৪.৭৬ টাকা/লিটার এবং ডিজেল ৮৮.৫১টাকা/লিটার।  রবিবার পেট্রোলের দাম পৌঁছে গিয়েছিল লিটার পিছু ৯৫.০৫ টাকায়। ডিজেলের  ৮৮.৮০ টাকা। 
আজ সোমবার আবার বাড়ল।
করোনার দ্বিতীয় ধাক্কায় আবার লকডাউনে মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। 
জুন মাসের এই মাত্র সাতদিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১ টাকা ০৩ পয়সা পয়সা। একই সময়ে ডিজেলের দাম লিটারে ১ টাকা ০৭ পয়সা বেড়েছে। রেকর্ড গড়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ টাকা পেরিয়েছে, মহারাষ্ট্রের মুম্বই, রাজস্থান ও মধ্যপ্রদেশে। 
হাজার হাজার মানুষকে কিছু না কিছু করতে যেতেই হয়। ট্রেন বন্ধ । অনেকেই স্কুটার বা মোটরবাইক নিয়ে মাইলের পর মাইল যান। এই প্রায় ১০০ টাকা লিটারের দিকে যাওয়া পেট্রল কিভাবে চলবে তাদের ?
পাম্প মালিকদের অভিযোগ, তারা দাম বাড়ার কোনো হিসেব পাচ্ছে না।  
আগে তেল কোম্পানি  কেন, কত টাকা দাম নেওয়া হচ্ছে তার ব্রেক আপ কাগজ পাঠাত । কয়েকমাস হল ব্রেক আপ পাঠানো তারা বন্ধ করে দিয়েছে। ফলে পাম্প মালিকরা বুঝছেন না দাম কেন বাড়ছে। 

 

 

 পরপর প্রায় ২০ দিনের বেশি সময় ধরে বাড়ল petrol এবং diesel দাম। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। 

পাঁচ রাজ্যে নির্বাচনের পর জ্বালানির দাম লাগামছাড়া।  নির্বাচন চলাকালীন    আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে। কিন্তু সে সময় ভারতে তেলের দাম বাড়ানো হয়নি। নির্বাচনের ফলাফলের পর থেকেই কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে  হচ্ছে বলে বলা হয় । 

যদিও অর্থনীতিবিদদের মতে এর নিয়ন্ত্রণ সম্ভব। নাহলে এ বছরেই এই জ্বালানি মুল্য মানুষের অতিরিক্ত এক অসহ্য জীবনযন্ত্রনার কারন হবে।

 

Your Opinion

We hate spam as much as you do