Tranding

07:17 PM - 04 Feb 2026

Home / National / দিল্লির সরকার কার্যত ক্ষমতাহীন হল। শাসনে কেন্দ্র, বলবৎ নতুন আইন

দিল্লির সরকার কার্যত ক্ষমতাহীন হল। শাসনে কেন্দ্র, বলবৎ নতুন আইন

স্বৈরতন্ত্রের দিকে আর এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। এই কোভিড মহামারীর ভয়াবহ পরিস্থিতিতেই এর আগে এই আইন সংসদে দুই কক্ষে পাশ করানো হয়।

দিল্লির সরকার কার্যত ক্ষমতাহীন হল। শাসনে কেন্দ্র, বলবৎ নতুন আইন

দিল্লির সরকার কার্যত ক্ষমতাহীন হল। শাসনে কেন্দ্র, বলবৎ নতুন আইন

ওয়াকিবহাল মহলের বক্তব্য স্বৈরতন্ত্রের দিকে আর এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। এই কোভিড মহামারীর ভয়াবহ পরিস্থিতিতেই এর আগে এই আইন সংসদে দুই কক্ষে পাশ করানো হয়।
 দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২ কেন্দ্রে জয়ী আম আদমি পার্টি। বাকি ৮টায় বিজেপি। স্বভাবতই দিল্লি শাসন করে আম আদমি পার্টির সরকার, যার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কিন্তু কার্যত দিল্লি শাসনের সিংহভাগ দায়িত্ব নিজের হাতে তুলে নিতে আইন বলবৎ করল কেন্দ্র, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। এই নতুন আইনে দিল্লিতে কোনও বিল পাশ করাতে হলে অনুমতি নিতে হবে কেন্দ্রের প্রতিনিধি লেফট্যানেন্ট গভর্নরের। অর্থাৎ দিল্লি শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন লেফট্যানেন্ট গভর্নর।
বিরোধিতা থাকলেও সংসদের দুই কক্ষে পাশ হয়েছিল এই বিল। রাষ্ট্রপতি সই করায় যা আইনের রূপান্তরিত হয়। মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দিল্লিতে বলবৎ হয়েছে সেই ‘ন্যাশনাল ক্যাপিটেল অব দিল্লি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট,২০২১।’
 সংসদে বিল পাশ হওয়ার সময়ই এর বিরোধিতা করে কেজরীবাল ‘গণতন্ত্রের দুঃখের দিন’ আখ্যা দিয়েছিলেন। দিল্লির এই বিলের বিরোধিতা করেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। কিন্তু শেষ পর্যন্ত রাজধানীতে কায়েম হল এই নয়া আইন।

ছবি-- কেজরিওয়াল প্রতিবাদেরাস্তায়

Your Opinion

We hate spam as much as you do