Tranding

11:06 AM - 22 Mar 2026

Home / Politics / "চাকরি বেচিনা বই বেচি" CPIM-এর শারদীয়া বুকস্টল শুরু  রাজনীতি থেকে ইতিহাস,সমাজ বিনোদনের বই এর সম্ভার।

"চাকরি বেচিনা বই বেচি" CPIM-এর শারদীয়া বুকস্টল শুরু  রাজনীতি থেকে ইতিহাস,সমাজ বিনোদনের বই এর সম্ভার।

শুরুটা হয়েছিল ১৯৫৫ সাল থেকে। ক্ষমতায় থাকাকালীনও উৎসবের এই কয়েকটা দিন সমস্ত পুজো মণ্ডপের বাইরে বসত মার্কসীয় সাহিত্যের স্টল

"চাকরি বেচিনা বই বেচি" CPIM-এর শারদীয়া বুকস্টল শুরু  রাজনীতি থেকে ইতিহাস,সমাজ বিনোদনের বই এর সম্ভার।

"চাকরি বেচিনা বই বেচি" CPIM-এর শারদীয়া বুকস্টল শুরু  রাজনীতি থেকে ইতিহাস,সমাজ বিনোদনের বই এর সম্ভার।
 
 Oct 1, 2022, 


দুর্গাপুজোয়  CPIM-এর শুরু শারদীয় মার্কসীয় সাহিত্যের বুকস্টল  শুরু হল। 

গোটা রাজ‍্যে প্রত‍্যেক এরিয়ায় ছোট-বড় বুকস্টল দেওয়া হয়েছে বামেদের তরফে।


আমরা চাকরি বেচি না বই বেচি। এবছরের জনপ্রিয় স্লোগানকে হাতিয়ার করেই শুরু হল এইসব শারদীয়া বুক স্টল। যাদবপুরে বামেদের স্টল উদ্বোধন করেন বিমান বসু।  এখনও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বইগুলি।।  


তার মধ্যেই যাদবপুর ৮বি এলাকার স্টলটি অন্যতম বড়।  এরপর পুজোর দিনগুলিতে এই শারদীয় স্টলে  CPIM নেতা সূর্যকান্ত মিশ্র, সম্পাদক মহঃ সৃলিভ  সুজন চক্রবর্তী, কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার সহ অন্যরা। উদ্বোধনের দিনই এই স্টল থেকে বহু  টাকার বই বিক্রি হয়েছে বলে খবর। ইনসাফের লড়াইয়ে জমজমাট DYFI- SFI-এর পুজো সংখ্যা আর মরিচঝাঁপির ইতিহাস বইগুলির। বিক্রি হবে কাশ্মীর ও RSS নিয়ে বুদ্ধদেব গুহর বই, সুকুমারী ভট্টাচার্যের 'মিথ অন রাম।'


CPIM ছাড়াও শারদীয়ার সময় CPI(ML) লিবারেশন, SUCI-ও এই ধরণের মার্কসীয় সাহিত্যের বুকস্টল দেয়। বামেদের এই সংস্কৃতি আজকের নয়। শুরুটা হয়েছিল ১৯৫৫ সাল থেকে। ক্ষমতায় থাকাকালীনও উৎসবের এই কয়েকটা দিন সমস্ত পুজো মণ্ডপের বাইরে বসত মার্কসীয় সাহিত্যের স্টল। তাদের পালটা তৃণমূল এবং BJP-র তরফ থেকেও শারদীয়া উপলক্ষ্যে বইয়ের স্টল দেওয়া হয়।


যাদবপুর ৮বি ছাড়াও শহরের আরও দুটি বড় স্টল বসে বাগবাজার এবং পার্ক সার্কাসে। পাঁচ এবং ছ'য়ের দশকে শিয়ালদা, রাজাবাজার, শ্যামবাজার, উল্টোডাঙা, বেলেঘাটা, যাদবপুর, ঢাকুরিয়া, বালিগঞ্জ স্টেশনের স্টলগুলিতে ভড়ি জমতে শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প কিংবা সুকুমার রায়ের কবিতা ছাড়াও রুশ লেখদের ছড়ার বই ছোটদের মধ্যে খুব জনপ্রিয় ছিল।  বুকস্টলের এক কর্মকর্তা বলেন, 'আমাদের শারদীয় বুকস্টলের সংস্কৃতি আজ নতুন নয়। দীর্ঘবছর ধরে এই রীতি চলে আসছে। হ্যাঁ, এটা ঠিক, আজকাল আমাদের দেখাদেখি তৃণমূল ও BJP-ও স্টল দেওয়া শুরু করেছে। তবে তৃণমূলের স্টলে তো ৯০ শতাংশ বই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর BJP-র স্টলে তো কেবলমাত্র সাভারকার আর শ্যামা প্রসাদের বই। বামেদের স্টলেই একমাত্র ঐতিহ্যবাহী দেশ-বিদেশের লেখা
-গল্প-প্রবন্ধ পাওয়া যায়।

Your Opinion

We hate spam as much as you do