Tranding

06:50 PM - 04 Feb 2026

Home / Politics / নিয়োগ দুর্নীতিতে তাপস মণ্ডলকে গ্রেপ্তার করল সময় সিবিআই

নিয়োগ দুর্নীতিতে তাপস মণ্ডলকে গ্রেপ্তার করল সময় সিবিআই

সিবিআই সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ তাপসকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার আরেক এজেন্ট, যাঁর নাম বারবার কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছে, সেই নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করা হয়।

নিয়োগ দুর্নীতিতে তাপস মণ্ডলকে গ্রেপ্তার করল সময় সিবিআই

নিয়োগ দুর্নীতিতে তাপস মণ্ডলকে গ্রেপ্তার করল সময় সিবিআই
 
Feb 19, 2023 

 নিয়োগ দুর্নীতি মামলায় বড় গ্রেফতারি। রবিবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন তাপস মণ্ডল। সেই তাপস মণ্ডল, যাঁর হাত ধরে কুন্তল ঘোষ থেকে গোপাল দলপতি সকলেরই নাগাল পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। একইসঙ্গে এদিন গ্রেফতার করা হয় নীলাদ্রি ঘোষকেও। গ্রেফতারির পর তাপস মণ্ডল জানান, তাঁকে কেন গ্রেফতার করা হয়েছে তিনি জানেন না। এর আগে ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল তাপসের। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়নি। সিবিআই রবিবার তাঁকে গ্রেফতার করল। 


এদিন সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে তাপসকে ডেকে পাঠানো হয়। সময়মতোই সিবিআই দফতরে পৌঁছন তিনি। টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ তাপসকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার আরেক এজেন্ট, যাঁর নাম বারবার কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছে, সেই নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় নিঃসন্দেহে এই গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Your Opinion

We hate spam as much as you do