অসম, পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুতে গিয়ে ভোটদাতাদের বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আর্জি জানাবেন কৃষক নেতারা। মঙ্গলবার এমনটাই জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা(SKM)।
১০০ দিনে পড়ছে কৃষিবিল বাতিলের দাবীতে ভারতবর্ষের কৃষক আন্দোলন সর্বত্র বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন
আসন্ন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনেও এবার আসরে নামছে কৃষি আইন বিরোধী আন্দোলনকারীরা। অসম, পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুতে গিয়ে ভোটদাতাদের বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আর্জি জানাবেন কৃষক নেতারা। মঙ্গলবার এমনটাই জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা(SKM)।
ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা বলবীর রাজেওয়াল সংবাদমাধ্যমে জানান, কেরল ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আমাদের প্রতিনিধিরা যাবে। কোনও দলকে আমরা সমর্থন করতে সেখানে যাচ্ছি না। সাধারণ মানুষকে বলব কৃষক বিরোধী- বিজেপির বিরুদ্ধে তাঁরা যেন এবার ভোট দেন। দেশের কৃষকদের প্রতি মোদী সরকারের যে মনোভাব তা আমরা তাদের সামনে তুলে ধরব। উল্লেখ্য প্রধানমন্ত্রী সংসদে কৃষকদের আন্দোলনজীবী বলে কটাক্ষ করেছিলেন।
অন্যদিকে ঐতিহাসিক , ট্রাক্টর মিছিলের পর আরও একটি কর্মসূচি নিতে চলেছে আন্দোলনকারী কৃষকরা। সেটি হল ৬ই মার্চ শনিবার দিল্লির Western Peripheral Expressway অবরোধ করবে কৃষকরা। এনিয়ে স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব বলেন, ওইদিন কৃষক আন্দোলন ১০০ দিনে পা দেবে। এদিন এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে বেলা ১১টা থেকে বিকেল ৪টে প্রর্যন্ত রাস্তা অবরোধ করা হবে।
We hate spam as much as you do