শেষযাত্রার শুরুতেই CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন। তাঁর শেষযাত্রাও হবে আড়ম্বরহীন। গান স্যালুটের কোনও প্রশ্নই ওঠে না।'
গান স্যালুট নয় রেড স্যালুটের গন জমায়েতে জননেতার শেষযাত্রা
9 Aug 2024
শেষযাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য। পিস ওয়ার্ল্ড থেকে লাল পতাকা এবং লাল গোলাপে মোড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ বের করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ। এরপর শববাহী সকট রওনা দেয় বিধানসভার উদ্দেশে। এরপর আলিমুদ্দিনে মুজফফর আহমেদ ভবন ও দীনেশ মজুমদার ভবন হয়ে মরদেহ পৌঁছবে NRS-এ। কিন্তু, বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় হচ্ছে না গান স্যালুট।
শেষযাত্রার শুরুতেই CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'বুদ্ধদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন। তাঁর শেষযাত্রাও হবে আড়ম্বরহীন। গান স্যালুটের কোনও প্রশ্নই ওঠে না।'
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুসংবাদ পেয়েই পৌঁছে গিয়েছিলেন পাম অ্যাভিনিউতে। সেখানে তাঁর শেষযাত্রায় সশ্রদ্ধ সরকারি সহযোগিতা এবং গান স্যালুটের কথাও জানিয়েছিলেন। তবে আলিমুদ্দিনের তরফে জানানো হয়েছে, গান স্যালুট গ্রহণ করা হবে না।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা চত্বরেই বুদ্ধদেবকে গান স্যালুট দিতে আগ্রহী ছিলেন। কিন্তু, সাধারণত শেষযাত্রায় গান স্যালুটের পর আর কোনও কর্মসূচি হয় না। তবে এ ক্ষেত্রে বিধানসভার পর আরও অনেকগুলি জায়গায় নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্য্যের দেহ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা সাদামাটা রাখতে গান স্যালুট না নেওয়ার সিদ্ধান্ত CPIM নেতৃত্বের। তাঁর দেহদান হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। আলিমুদ্দিনের পার্টি অফিসে শ্রদ্ধাজ্ঞাপনের পর মরদেহ যাবে দীনেশ মজুমদার ভবনে। বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
We hate spam as much as you do