দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের বাসিন্দা তিরিশ বছরের পরমেশ্বর ধারাকে হরিয়ানার গুরুগ্রামে পিটিয়ে মারার অভিযোগ উঠল।
গেরুয়া হরিয়ানায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ। সরকারের সাহায্য দাবী
অনেক দুঃখ কষ্ট যন্ত্রনা মধ্যে এই পরিযায়ী শ্রমিকদের জীবন। তা সত্ত্বেও চলছে কোনোরকমে। এবার হল বিভৎস ঘটনা। বিজেপি শাসিত হরিয়ানায়।
দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের বাসিন্দা তিরিশ বছরের পরমেশ্বর ধারাকে হরিয়ানার গুরুগ্রামে পিটিয়ে মারার অভিযোগ উঠল। পরিবারের তরফে জানা গিয়েছে, পরমেশ্বর গত সাত মাস আগে পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানাতে যায়। রবিবার তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে খবর এসেছে গ্রামে।
এই ঘটনা জানার পর থেকেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা গ্রাম। কীভাবে এবং কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে পরিবারটি। এদিকে জানা গিয়েছে পরমেশ্বরকে বাঁচাতে গিয়ে গুরুগ্রামে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। এই ঘটনা নিয়ে উৎকন্ঠায় রয়েছেন পরমেশ্বরের বৃদ্ধা মা ও প্রতিবেশীরা। পরমেশ্বরের এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চায় পরিবার। এমনকি সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা।
প্রসঙ্গত, পাথর প্রতিমার নানা স্থান থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজের সূত্রে পাড়ি দেয়। সেখানে পরমেশ্বর ধারার এই মৃত্যু পরিবারকে অসহায় করে দিল। দক্ষিণ ২৪ পরগণার এই পরিবারের দিন আনা দিন খাওয়া পরিবারের পরমেশ্বর ছিল একমাত্র রোজগেরে ।তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। এই অবস্থায় সংসার কিভাবে চলবে কেউই বুঝে উঠতে পারছেনা। এলাকার মানুষ চাইছে এই অবস্থায় এই অসহায় পরিবারের পাশে দাঁড়াক সরকার। কিন্তু এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী কে? তারও সঠিক তদন্ত হওয়া দরকার।
We hate spam as much as you do