Tranding

10:55 AM - 22 Mar 2026

Home / Politics / ভাঙড়ে আক্রান্ত পুলিশ, সন্দেশখালিতে সংঘর্ষ, অভিযোগ কমিশনে

ভাঙড়ে আক্রান্ত পুলিশ, সন্দেশখালিতে সংঘর্ষ, অভিযোগ কমিশনে

শেষ দফা লোকসভা ভোটের দিন বাংলার ৯ কেন্দ্রের মধ্যে বাড়তি নজর ছিল বসিরহাটের দিকে। এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি ঘিরে যাবতীয় কৌতূহল রাজনৈতিক মহল থেকে আমজনতার মধ্যে। শুক্রবার রাত থেকেই সন্ত্রস্ত ছিল সন্দেশখালি

ভাঙড়ে আক্রান্ত পুলিশ, সন্দেশখালিতে  সংঘর্ষ, অভিযোগ কমিশনে

ভাঙড়ে আক্রান্ত পুলিশ, সন্দেশখালিতে  সংঘর্ষ, অভিযোগ কমিশনে
 

Jun 01, 2024 


বাংলার ভোট সপ্তম দফাতে উত্তেজনা সকাল থেকেই সপ্তমে। বেলা বাড়ার সঙ্গেই বেড়েছে অভিযোগের পাহাড়। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শুরুর পর বেলা দুটো পর্যন্ত  মোট ১৪৫০টি অভিযোগ জমা পড়েছে। এই দফাতেও অভিযোগ জমার দৌড়ে এগিয়ে সিপিএম। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে ডায়মন্ড হারবার থেকে। বেলা বাড়তে বিক্ষিপ্ত সংঘর্ষের অভিযোগ এসেছে বসিরহাটের সন্দেশখালি ও যাদবপুরের ভাঙড় থেকে। ভাঙড়ে ডিউটি করতে গিয়ে আহত এক পুলিশ কর্মী। 


শেষ দফা লোকসভা ভোটের দিন বাংলার ৯ কেন্দ্রের মধ্যে বাড়তি নজর ছিল বসিরহাটের দিকে। এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি ঘিরে যাবতীয় কৌতূহল রাজনৈতিক মহল থেকে আমজনতার মধ্যে। শুক্রবার রাত থেকেই সন্ত্রস্ত ছিল সন্দেশখালি। রাতের অন্ধকারে কেউ বা কারা ঘরে ঘরে ঢুকে শাসাচ্ছিল বলে অভিযোগ মহিলাদের। শনিবার ভোটের সকালে দেখা গেল যথারীতি সন্দেশখালির (Sandeshkhali) কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ছে রাজনৈতিক অশান্তি। বয়রামারিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল! 


সকাল থেকে উত্তপ্ত রয়েছে যাদবপুরের ভাঙড়ও। মূলত সুতালিয়ায় দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তেজনা তৈরি হয়। এছাড়াও একাধিক জায়গা থেকে ভুয়ো ভোটার ধরার খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত কমিশন জানিয়েছে, বড় ধরণের অশান্তির কোনও খবর নেই। 

Your Opinion

We hate spam as much as you do