Tranding

08:43 PM - 04 Feb 2026

Home / Politics / লক্ষীর ভান্ডার এর জন্য সব দল হেল্প ডেস্ক করতে পারে, মানুষের পাশে থাকার কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

লক্ষীর ভান্ডার এর জন্য সব দল হেল্প ডেস্ক করতে পারে, মানুষের পাশে থাকার কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

মধ্যমগ্রাম চিত্ত বসু মঞ্চে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক রক্তদান শিবিরে এসে এমনটাই জানালেন বিমান বসু।অর্থাৎ কেন্দ্রে তৃণমূলের সঙ্গে সহাবস্থান ও রাজ্যে তৃণমূল বিরোধিতার সুর আবার বিমান বসুর গলায়।

লক্ষীর ভান্ডার এর জন্য সব দল হেল্প ডেস্ক করতে পারে, মানুষের পাশে থাকার কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

লক্ষীর ভান্ডার এর জন্য সব দল হেল্প ডেস্ক করতে পারে, মানুষের পাশে থাকার কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

 

 


এবারে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প জনসাধারনের জন্য রাজ্য সরকার তৈরি করেছেন। তাই এই প্রকল্পের সুবিধা মানুষকে পাইয়ে দিতে সমস্ত রাজনৈতিক দল তারা হেল্প ডেস্ক খুলে মানুষকে পরিষেবা দিতে পারে। এটার মধ্যে কোন আপত্তি থাকা উচিত নয়। 

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কন্যাকুমারী থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত জায়গায় সিপিআইএম বিজেপি বিরোধী শক্তিগুলোর সঙ্গে লড়াই করবে একসঙ্গে। বাংলার ক্ষেত্রে সে বিষয়টি একটু চিন্তা-ভাবনা করার ব্যাপার আছে। পশ্চিমবঙ্গে গত দশ বছর ধরে তৃণমূল সরকারের দূর্নীতি এমন পর্যায়ে যে সেক্ষেত্রে বামফ্রন্ট তৃণমূল বিরোধী অবস্থানে অনড় থাকছে। 

করোনা যোদ্ধাদের সম্বর্ধনা পাশাপাশি সরকারি ব্যাংকগুলোতে রক্তের অভাব মেটাতে আয়োজিত সর্ববৃহৎ রক্তদান শিবিরে এসে এমনই কথা বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। 


মধ্যমগ্রাম চিত্ত বসু মঞ্চে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক রক্তদান শিবিরে এসে এমনটাই জানালেন বিমান বসু।অর্থাৎ কেন্দ্রে তৃণমূলের সঙ্গে সহাবস্থান ও রাজ্যে তৃণমূল বিরোধিতার সুর আবার বিমান বসুর গলায়। “বিশ্বের বুকে গড়ব রঙমহল সৃষ্টির নব মন্ত্রে মোরা করব দিনবদল “এই অঙ্গীকার কে সামনে রেখে শনিবার মধ্যমগ্রাম ইন্ডিয়ান সেকুলার ফন্ট এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিমান বসুর সঙ্গেই উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী।  
 

Your Opinion

We hate spam as much as you do