Tranding

07:05 AM - 22 Mar 2026

Home / National / ইয়াশ ঘূর্ণিঝড় এসে গেছে। অধিক ক্ষতির সম্ভাবনা 

ইয়াশ ঘূর্ণিঝড় এসে গেছে। অধিক ক্ষতির সম্ভাবনা 

২৪ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে সোমবার তা পরিণত হতে হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে।  সেই রেশ ধরে সোমবার সন্ধের পর থেকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। 

ইয়াশ ঘূর্ণিঝড় এসে গেছে। অধিক ক্ষতির সম্ভাবনা 

ইয়াশ ঘূর্ণিঝড় এসে গেছে। অধিক ক্ষতির সম্ভাবনা 

ঘূর্ণিঝড় ইয়াশ বা  যশ।  আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ও  সংলগ্ন উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। কাল সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৪ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে সোমবার তা পরিণত হতে হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। 
সেই রেশ ধরে সোমবার সন্ধের পর থেকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। 

ইয়াশ বা যশ হচ্ছে পারসি শব্দ । যার মানে 'দুঃখ'। ভারত, বাংলাদেশ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা-সহ ১৩টি দেশ নিয়ে গঠিত কমিটি এই নাম ঠিক করেছে। মুল নামটি ওমানের দেওয়া  ।  
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি তার তীরবর্তী দেশগুলি নামকরণ করে। পৃথিবীতে মোট ১১টি সংস্থা ঝড়ের নাম ঠিক করে। "ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইটেড নেশনস ইকোনমি অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া"  এর সদস্য দেশগুলি ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। 

এদিকে গ্রীষ্মের দাবদাহে জৈষ্ঠের গরমে হাশফাঁস অবস্থা  । বৃষ্টির দেখা নেই। ভোর হতে না হতেই চড়া রোদে নাজেহাল অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ২৫ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। 

২৩ মে থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘণ্টায় ৪৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিমি। ২৩ মে'পর থেকে হাওয়ার বেগ আরও বাড়তে থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। ২৩ মে থেকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের ২৩ তারিখ সকালের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do