Tranding

01:30 PM - 04 Feb 2026

Home / National / ব্যর্থতার কারণেই বিপ্লব দেবের পদত্যাগ: ত্রিপুরা সিপিআইএম, মানিক নয়া মূখ‍্যমন্ত্রী

ব্যর্থতার কারণেই বিপ্লব দেবের পদত্যাগ: ত্রিপুরা সিপিআইএম, মানিক নয়া মূখ‍্যমন্ত্রী

বিপ্লব দেবের পদত্যাগে রাজ্যের মানুষ খুশি বলে মন্তব্য ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র করের৷ তিনি জানান, বিজেপি কী করবে সেটা তারা ঠিক করবে৷ এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার৷ কিন্তু এটা প্রমাণিত হল ১৯৭৮-এর পর থেকে বামপন্থীরা ছাড়া কেউ পূর্ণ সময়ের সরকার দিতে পারেনি৷ তাঁর মতে, বিপ্লব দেবের সরকার মানুষকে সুশাসন দিতে ব্যর্থ৷

ব্যর্থতার কারণেই বিপ্লব দেবের পদত্যাগ: ত্রিপুরা সিপিআইএম, মানিক নয়া মূখ‍্যমন্ত্রী

ব্যর্থতার কারণেই বিপ্লব দেবের পদত্যাগ: ত্রিপুরা সিপিআইএম, মানিক নয়া মূখ‍্যমন্ত্রী


বিধানসভা ভোটের ঠিক আট মাস আগে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বিপ্লবকুমার দেব৷ শনিবার তিনি ইস্তফা দেন৷ তাঁর পদত্যাগকে সরকারের ব্যর্থতা বলে মনে করছে ত্রিপুরা সিপিএম৷ জানিয়েছে, ব্যর্থতার কারণেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন এটা প্রমাণিত হল৷


বিপ্লব দেবের পদত্যাগে রাজ্যের মানুষ খুশি বলে মন্তব্য ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র করের৷ তিনি জানান, বিজেপি কী করবে সেটা তারা ঠিক করবে৷ এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার৷ কিন্তু এটা প্রমাণিত হল ১৯৭৮-এর পর থেকে বামপন্থীরা ছাড়া কেউ পূর্ণ সময়ের সরকার দিতে পারেনি৷ তাঁর মতে, বিপ্লব দেবের সরকার মানুষকে সুশাসন দিতে ব্যর্থ৷ তিনি বলেন, ‘মানুষের কোনও কাজ নেই৷ রাজ্যে আইনশৃঙ্খলা নেই৷ নারীদের নিরাপত্তা নেই৷ গাঁজা-ফেন্সিডিল পাচারের করিডর হয়ে গিয়েছে ত্রিপুরা৷ এই সমস্ত কারণে মানুষের আস্থা হারিয়েছে বিজেপি৷ তাই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে পাঠায় এবং পদত্যাগ করতে বলে৷’

 

ঠিক মেয়াদ শেষের মাত্র ১০ মাস আগে ইস্তফা দিয়ে জল্পনা তৈরি করেছেন বিপ্লব দেব৷ যদিও তিনি জানিয়েছেন, আগে দল, তারপর সরকার৷ দল থাকলে তবে সরকার গঠন করা যাবে৷ তাই বিধানসভা ভোটের আগে দলের সংগঠনে জোর দিতে চান৷ কিন্তু সে কাজটা তিনি ত্রিপুরার মতো ছোট একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থেকেও করতে পারতেন৷ ত্রিপুরার থেকেও আয়তনে বড় অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা পদে থেকে সংগঠন সামলেছেন এবং দলকে নির্বাচনে জিতিয়েছেন৷ তার সবচেয়ে বড় প্রমাণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর কাজে খুশি নয় বলেই সরে দাঁড়াতে হল বিপ্লবকে? উঠছে প্রশ্ন৷


ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা, জানিয়ে দিলেন বিপ্লব দেবই
এ দিন বিপ্লব দেবের আচমকা ইস্তফার পরই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজেপি-র সব বিধায়ককে ডেকে পাঠানো হয়৷
জানা গিয়েছে, সম্ভবত মানিক সাহাকে আগরতলা অথবা বরদোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে জিতিয়ে আনা হবে৷ 


 

Your Opinion

We hate spam as much as you do