Tranding

06:56 PM - 04 Feb 2026

Home / Politics / বামফ্রন্টের প্রার্থী তালিকায় তারুণ্যের জোয়ার

বামফ্রন্টের প্রার্থী তালিকায় তারুণ্যের জোয়ার

বঙ্গীয় রাজনীতির বর্তমানে যে দুরবস্থা, ক্ষমতাসীন নেতা মন্ত্রীরা রাজনৈতিক বিতর্ককে যে কলঘরের আকথা কুকথার ঝগড়া, বিবিধ কেলেঙ্কারিতে ডুবে থেকে আবার ভেসে ওঠাকে , বিধায়ক,সাংসদ নির্বাচিত হবার মানদণ্ড হিসেবে তৈরি করেছেন , সেখানে সংযুক্ত মোর্চার এই ঝকঝকে তরুণ দল নতুন আশার সঞ্চার করবে বলে রাজনৈতিক মহলের ধারনা।

বামফ্রন্টের প্রার্থী তালিকায় তারুণ্যের জোয়ার

না কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রার্থীতালিকা নয়। রীতিমত বিধানসভার ভোটে বামফ্রন্টের ভোটপ্রার্থী।
বামপন্থীদের পাকাচুলের সংগঠন বলে আজও কথা শুনতে হয়। নতুনদের সুযোগ দিতে তাদের দলগুলোর দ্বিধার প্রচার সর্বজনবিদিত। বিশ্লেষন করলে বোঝা যায় আদতে তা নয়।
কেউ কেউ এটাও প্রচার করেছে আসলে বামপন্থীদের মতাদর্শ কথাবার্তাগুলোই বেশ পুরোনো। ওগুলো আর চলেনা। মানে দাঁড়াচ্ছে  চাকরি, ন্যুনতম বেতন, শিক্ষা, স্বাস্থ্যের দাবী থেকে বেশি আধুনিক দাবী মন্দির, মসজিদ, কে কি খাবে ? কে কি পরবে ? ইত্যাদি ।
যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের পরও পশ্চিমবঙ্গে বিকল্প নীতি নিয়ে বামফ্রন্ট সরকার দীর্ঘ কুড়ি বছর সরকার চালিয়েছে। 
বাহাত্তর বছরের নরেন্দ্র মোদি বা ছেষট্টি বছরের দিদি একদম তরুন , আর বামপন্থী মানেই বুড়ো ? প্রচার সাম্রাজ্যবাদ এমনভাবে মানুষের মনোজগতে উপনিবেশ ঘটায় যে বৃদ্ধ , পড়াশুনার সুনির্দিষ্ট সার্টিফিকেটহীন প্রধানমন্ত্রী হন অ্যাংরি ম্যান। আর তারুণ্য বলে চিৎকারকারিদের কাছে পঞ্চাশ  বছরের রাহুল গান্ধী হয়ে যান "পাপ্পু" । অর্থাত্ ও তো বাচ্চা ছেলে পারবে নাকি ? 

অর্থাত্ মিডিয়া আপনাকে  যখন যা বিশ্বাস করতে বলবে আপনি তাই করবেন।
এই মনস্তাত্ত্বিক নির্মাণ বামপন্থীদের বিরুদ্ধে অনেকদিন ধরেই চলে। সবচেয়ে বড় কথা সবাই সেটা বিশ্বাস করে। মানে , করানো হয়। আর আরও মজার কথা বামপন্থী সমর্থক বা রাজনৈতিক কর্মীরাও তা বিশ্বাস করতে শুরু করেছে। এই মতকে খাইয়ে দেওয়া গেলে বামপন্থীদের রাজনৈতিক ময়দানে অপ্রাসঙ্গিক করতে সুবিধে হবে। হেরে যাওয়ার একমাত্র কারন দলে সব নাকি বুড়ো। 

লকডাউনের পর সম্ভবত পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছেন এক সাতাত্তর বছরের বৃদ্ধ ভদ্রলোক । তার নাম জো বাইডেন। প্রায় দুনিয়ার অধীস্বর বনে যাওয়া একটা সিনিক বদমাশকে ভোটে হারিয়ে পৃথিবীর সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। তাই শুধু তরুন নয় নবীন প্রবীণের নির্ভরযোগ্য মেলবন্ধনই উন্নয়নের হাতিয়ার ।

তবু বামফ্রন্ট বা সংযুক্ত মোর্চা নতুন প্রজন্মের প্রয়োজনীয়তা উপলব্ধি করছিল। 
সেই কথা মাথায় রেখেই একঝাঁক তরুণকে সিপিএমের পক্ষ থেকে প্রার্থী করা হল। সম্ভবত এত তরুণ উজ্জ্বল  প্রার্থী অন্য কোনো দলের পক্ষ থেকে মনোনয়ন পাবেন কিনা সন্দেহ।  
বঙ্গীয় রাজনীতির বর্তমানে যে দুরবস্থা, ক্ষমতাসীন নেতা মন্ত্রীরা রাজনৈতিক বিতর্ককে যে কলঘরের আকথা কুকথার ঝগড়া, বিবিধ কেলেঙ্কারিতে ডুবে থেকে আবার ভেসে ওঠাকে , বিধায়ক,সাংসদ নির্বাচিত হবার মানদণ্ড হিসেবে তৈরি করেছেন , সেখানে সংযুক্ত মোর্চার এই ঝকঝকে তরুণ দল নতুন আশার সঞ্চার করবে বলে রাজনৈতিক মহলের ধারনা।

Your Opinion

We hate spam as much as you do