Tranding

09:36 PM - 22 Mar 2026

Home / Others / উত্তর প্রদেশে আবার অন্তসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার তিন

উত্তর প্রদেশে আবার অন্তসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার তিন

কিছুদিন পরেই জানা যায় যে মহিলাটি অন্তসত্ত্বা এবং তারপরেই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে। স্থানীয় পঞ্চায়েতের তরফে ঠিক করা হয় অভিযুক্ত এবং ওই মহিলার বিয়ে দেওয়া হবে। এরপরেই অভিযুক্তের মা ওই মহিলাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়

উত্তর প্রদেশে আবার অন্তসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার তিন

উত্তর প্রদেশে আবার অন্তসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার তিন
 

রবিবার ৯ অক্টোবর ২০২২ 


 তিন মাস আগে এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করেছিল এক ব্যক্তি।

আর তিন মাস পরে তাকেই জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মনপুরী জেলায়। স্থানীয় থানায় পরিবারের তরফে এফ আই আর দায়ের করা হয়েছে। ওই তিন ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। ধর্ষিতার মা জানিয়েছেন, অভিষেক নামে এক ব্যক্তি তিন মাস আগে তার মেয়েকে ধর্ষণ করে। পরিবারের নাম খারাপ হওয়ার ভয়ে প্রথমে তার নাম বলতে চাননি ওই মহিলা।

কিন্তু তার কিছুদিন পরেই জানা যায় যে মহিলাটি অন্তসত্ত্বা এবং তারপরেই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে। স্থানীয় পঞ্চায়েতের তরফে ঠিক করা হয় অভিযুক্ত এবং ওই মহিলার বিয়ে দেওয়া হবে। এরপরেই অভিযুক্তের মা ওই মহিলাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এমনটাই অভিযোগ করেছে ধর্ষিতার পরিবার। ওই মহিলাকে মনপুরি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ধর্ষিতার মায়ের করা এফআইআরের বিরুদ্ধে পুলিশ অভিযুক্তদের খোঁজে তাদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চালাচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do