বৃহস্পতিবার কর (সংশোধনী) বিল পেশ করে নির্মলা জানান, বিলে তথ্য-প্রযুক্তি আইন সংশোধনের প্রস্তাব রয়েছে। ২০১২ সালের ২৮ মে-র আগে ভারতীয় সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে রেট্রোস্পেকটিভ কর আদায়ের শর্তও বাতিল করা হচ্ছে।
ইউপিএ অর্থমন্ত্রী প্রনব মুখার্জীর ‘রেট্রোস্পেকটিভ কর বিধি’ বাতিলের প্রস্তাব নির্মলার, বিল পেশ লোকসভায়
কর আইন বাতিল করতে উদ্যোগী কেন্দ্র। আজ লোকসভায় 'কর আইন (সংশোধনী) বিল ২০২১' পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বিল পেশে কেন্দ্রের যুক্তি বিদেশী বিনিয়োগকারীদের ভারতের ব্যবসা বাড়ানোর জন্যই পদক্ষেপ গ্রহণ করা হল। আগের বিল অর্থাৎ কংগ্রেস আমলে ২০১২ সালে পেশ করা 'রেট্রোস্পেকটিভ কর বিধি' মানলে বিদেশী বিনিয়োগকারীরা ভারতে ব্যবসা বাড়াতে কিংবা নতুন করে ইনভেস্ট করতে পিছপা হচ্ছিল। তাতে ক্ষতি হচ্ছিল, তাই বাতিল। অর্থাৎ কংগ্রেস আমলের আরও একটি সিদ্ধান্তকে মুছে দিতেই এই উদ্যোগ নিল কেন্দ্র।
বৃহস্পতিবার কর (সংশোধনী) বিল পেশ করে নির্মলা জানান, বিলে তথ্য-প্রযুক্তি আইন সংশোধনের প্রস্তাব রয়েছে। ২০১২ সালের ২৮ মে-র আগে ভারতীয় সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে রেট্রোস্পেকটিভ কর আদায়ের শর্তও বাতিল করা হচ্ছে।
আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, এই বিলে তথ্য-প্রযুক্তি আইন সংশোধনের প্রস্তাব রয়েছে। ২০১২ সালের ২৮ মে-র আগে ভারতীয় সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে রেট্রোস্পেকটিভ কর আদায়ের শর্তও বাতিল করা হচ্ছে। অর্থাৎ ২০১২ সালে সাধারণ বাজেটে অর্থমন্ত্রী প্রণব মুখার্জী জানান, 'রেট্রোস্পেকটিভ কর বিধি' অনুযায়ী বাণিজ্যিক সংস্থাগুলির জন্য পুরনো লেনদেনের উপর কর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। আর তখনই এই আইন মানতে গিয়ে বিদেশে লেনদেনের উপর কর আদায় করতে গিয়ে ভোডাফোন এবং কেয়ার্ন সংস্থাকে বাধার মুখে পড়তে হয়। তাদের ক্ষতিও হয় অনেক। মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে আন্তর্জাতিক ট্রাইবুনালে ভোডাফোন এবং কেয়ার্নের কাছে হেরেও যায় কেন্দ্র। তাই তখনই সিদ্ধান্ত নেওয়া হয় এই আইন দ্রুত বাতিল করা হবে।
অর্থমন্ত্রী জানান, ভারতে এই কর বিধি বজায় থাকলে বিদেশী বিনিয়োগকারীরা ভারতে ব্যবসা করতে আসবে না। অনীহা থাকবে, তাই দ্রুত বাতিল করা হবে, যা আজ বাতিলের জন্য লোকসভায় বিল পেশ করেছেন অর্থমন্ত্রী।
We hate spam as much as you do