Tranding

03:25 PM - 04 Feb 2026

Home / Politics / DYFI-SFI: বিপুল জমায়েতের ‘ইনসাফ সভা’ ওয়াই চ্যানেলে শুরু হচ্ছে 

DYFI-SFI: বিপুল জমায়েতের ‘ইনসাফ সভা’ ওয়াই চ্যানেলে শুরু হচ্ছে 

আনিস খানের মৃত্যুর তদন্ত এবং ঘটনার জড়িতদের যোগ্য শাস্তির দাবিতে ইনসাফ সভার ডাক দিয়েছে বাম ছাত্র-যুবরা। শুধু আনিস ইস্যুই নয়, এর পাশাপাশি নিয়োগ দুর্নীতির অভিযোগ সহ রাজ্যে সাম্প্রতিক যে দুর্নীতির অভিযোগগুলি উঠে এসেছে, সেই সবের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই ইনসাফ সভার ডাক দিয়েছে বাম ছাত্র যুব নেতৃত্ব।

DYFI-SFI: বিপুল জমায়েতের ‘ইনসাফ সভা’ ওয়াই চ্যানেলে শুরু হচ্ছে 

DYFI-SFI: বিপুল জমায়েতের ‘ইনসাফ সভা’ ওয়াই চ্যানেলে শুরু হচ্ছে 

Sep 19, 2022 

কলকাতা: মঙ্গলে বাম ছাত্র-যুবদের মেগা ইভেন্ট। ডিওয়াইএফআই – এসএফআই -এর ‘ইনসাফ সভা’। কথা ছিল ধর্মতলায় সভা করার। কিন্তু পুলিশ প্রথম থেকেই এই সভার অনুমতি দিচ্ছিল না। এদিকে বামেদের তরফ থেকেও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল, যাতে ‘ইনসাফ সভা’ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই করা যায়। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল ডিওয়াইএফআই – এসএফআই । ভিক্টোরিয়া হাউসের সামনে নয়, ইনসাফ সভা করা হবে ওয়াই চ্যানেলে। কলকাতা জেলা কমিটির তরফে পার্ক স্ট্রিট থেকে মিছিল করে যাওয়া হবে ওয়াই চ্যানেল পর্যন্ত। এর পাশাপাশি শিয়ালদহ স্টেশন ও হাওড়া স্টেশন থেকেও মিছিল করে ওয়াই চ্যানেল পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।


আনিস খানের মৃত্যুর তদন্ত এবং ঘটনার জড়িতদের যোগ্য শাস্তির দাবিতে ইনসাফ সভার ডাক দিয়েছে বাম ছাত্র-যুবরা। শুধু আনিস ইস্যুই নয়, এর পাশাপাশি নিয়োগ দুর্নীতির অভিযোগ সহ রাজ্যে সাম্প্রতিক যে দুর্নীতির অভিযোগগুলি উঠে এসেছে, সেই সবের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই ইনসাফ সভার ডাক দিয়েছে বাম ছাত্র যুব নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় ইনসাফ সভা নিয়ে প্রচুর পোস্টও করা হচ্ছে।

ছবি সৌজন‍্যে  এবিপি 

Your Opinion

We hate spam as much as you do