Tranding

04:30 PM - 22 Mar 2026

Home / Other Districts / গার্ডেনরিচে মৃত ৮, ঘটনাস্থলে সেলিমকে পুলিশের বাধা, তীব্র বাদানুবাদ

গার্ডেনরিচে মৃত ৮, ঘটনাস্থলে সেলিমকে পুলিশের বাধা, তীব্র বাদানুবাদ

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ঘটনাস্থল পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বাকবিতন্ডাতেও জড়িয়ে পড়েন তিনি। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মহম্মদ সেলিম। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে। কোনও ঘটনা ঘটলেই তার প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।

গার্ডেনরিচে মৃত ৮, ঘটনাস্থলে সেলিমকে পুলিশের বাধা, তীব্র বাদানুবাদ

গার্ডেনরিচে মৃত ৮, ঘটনাস্থলে সেলিমকে পুলিশের বাধা, তীব্র বাদানুবাদ

 
Mar 18, 2024 


গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ঘটনাস্থল পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বাকবিতন্ডাতেও জড়িয়ে পড়েন তিনি।  হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মহম্মদ সেলিম। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে। কোনও ঘটনা ঘটলেই তার প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।


গার্ডেনরিচের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এসএসকেএম হাসপাতালে আইসিইউ-তে ৭ জন ভর্তি। ইতিমধ্যেই ঘটনায় হোমিসাইড শাখা তদন্ত শুরু করেছে।

এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় পুলিশ, মালা রায়, দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিমও ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এসএসকেএম হাসপাতালে আহতদের খোঁজও নেন মুখ্যমন্ত্রী। 

Your Opinion

We hate spam as much as you do