Tranding

03:23 PM - 04 Feb 2026

Home / National / ইউপির মৃত সাংবাদিকের স্ত্রী মদ মাফিয়াদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন

ইউপির মৃত সাংবাদিকের স্ত্রী মদ মাফিয়াদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন

সাংবাদিকের স্ত্রী রেনুকা গতকাল অভিযোগ করেছেন মদ মাফিয়ারা তার স্বামীর ম্রতুর পিছনে আছে ।আত্নি অভিযোগ করেন তার স্বামি গত তিন দিন ধরে খুনের হুমকি পাচ্ছিলেন , পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যাবস্থা নেয়নি ।

ইউপির মৃত সাংবাদিকের স্ত্রী মদ মাফিয়াদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন

ইউপির মৃত সাংবাদিকের স্ত্রী মদ মাফিয়াদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন

সাংবাদিকের আস্বাভাবিক মৃত্যুতে  ,গত রবিবারের ঘটনায় এখনও ক্ষোভ বেড়েই চলেছে উত্তরপ্রদেশে । উত্তর প্রদেশে মাফিয়ারাজ বেড়েই চলেছে । এমনই মন্তব্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ।

প্রতাপগড় জেলার একজন টেলিভিশন সাংবাদিক গত রবিবার সকালবেলা অস্বাভাবিকভাবে মারা যান । এবিপি নিউসের বিভিন্ন শাখায় কাজ করতেন সুলভ শ্রীবাস্তব । এবিপি গঙ্গা র পক্ষ থেকে শ্রীবাস্তব , উচ্চ পদস্থ পুলিস অফিশিয়ালদের কাছে লেখেন তিনি ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছেন । গত কয়েকদিন আগে তিনি প্রতাপগড় জেলার মদ মাফিয়াদের সম্পর্কে একটি রিপোর্ট দেন ।

 

 

প্রতাপগড় জেলার একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার বলেন “ রবিবার রাত ১১টা নাগাদ সংবাদ মাধ্যামে রিপোর্ট করে  সাংবাদিক শ্রীবাস্তব তার মোটরসাইকেল করে ফিরছিলেন । তিনি রাতে ইট ভাটার সামনে মোটরসাইকেল থেকে পড়ে যান । ইট ভাটার কর্মীরা তাকে রাস্তা থেকে তোলে এবং তার ফোন থেকে তার বন্ধুদের ডাকার চেষ্টা করে , একটা আয়াম্বুলেন্স ডাকে । তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে । প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি একা ছিলেন এবং একটা হ্যান্ড পাম্পে ধাক্কা মারেন , এছাড়া এই মৃত্যুর পিছনে অন্য দিক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে”

সেই সাংবাদিকের মৃতদেহের এক্তা ছবি থেকে দেখা যাচ্ছে তার শোয়ানো দেহে মুখে আঘাতের চিহ্ন এবং তার জামা খুলে নেওয়া হয়েছে । তার প্যান্ট বোতাম খোলা এবং নামানো ।

সাংবাদিকের স্ত্রী রেনুকা গতকাল অভিযোগ করেছেন মদ মাফিয়ারা তার স্বামীর ম্রতুর পিছনে আছে ।আত্নি অভিযোগ করেন  তার স্বামি গত তিন দিন ধরে খুনের হুমকি পাচ্ছিলেন , পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যাবস্থা নেয়নি । সকালবেলা তার স্বামী একটা বেআইনি অস্ত্র কারখানার খবর করতে বেরিয়েছিলেন , সারাদিন সেখানে ছিলেন । রাত ১১টার সময় দুর্ঘটনার খবর আসে । তার বক্তব্য অনুযায়ী তিনি হাসপাতালে দৌড়ে যান । গিয়ে দেখেন সাংবাদিক ততক্ষণে মারা গেছেন । তিনি মাফিয়াদের সরাসরি অভিযুক্ত করেন এই মৃত্যুর জন্য ।

যে চিঠিটা শ্রীবাস্তব পুলিশকে লিখেছিলেন তার মধ্যে রয়েছে “ আমার নিউজ  পোর্টালে গত ৯ই জুন এই মদ মাফিয়াদের বিরুদ্ধে যে লেখা লিখেছি সেদিন থেকে আমার বিরুদ্ধে প্রচুর গুঞ্জন শুরু হয় । যখন আমি থেকে বেরোই তখন মণে হয় কেউ আমাকে অনুসরণ করছে । আমি শুনেছি ওই মদ মাফিয়া আমার ওপর রেগে আছে , এবং সে আমার ক্ষতি করবে । আমার পরিবার খুবই চিন্তায় আছে”

 

 

সুলভ শ্রীবাস্তব এর এই অস্বাভাবিক মৃত্যু উত্তর প্রদেশের রাজ্য প্রশাসনকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে । বিরোধীরা বিশেষ করে কংগ্রেস এর প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন । তিনি বলেছেন মদ মাফিয়ারা আলীগড় থেকে প্রতাপগড় খুন করে বেড়াচ্ছে আর রাজ্যের সরকার নিরব । সাংবাদিকরা এই ভয়ংকর ঘটনার সত্য উদঘাটন করতে চাইছেন । ইউপিতে সরকার একটা ‘জঙ্গলরাজ চালাচ্ছে , তাদের কাছে এই সাংবাদিকের পরিবারের চোখের জলের কোনও  উত্তর আছে ?”

 

Your Opinion

We hate spam as much as you do