Tranding

03:06 PM - 04 Feb 2026

Home / National / টিম মোদীর ৪২% মন্ত্রীর বিরুদ্ধেই ঝুলছে খুনের ও খুনের চেষ্টার মামলা : এডিআর রিপোর্ট

টিম মোদীর ৪২% মন্ত্রীর বিরুদ্ধেই ঝুলছে খুনের ও খুনের চেষ্টার মামলা : এডিআর রিপোর্ট

নরেন্দ্র মোদী সরকারের ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৪২ শতাংশের বিরুদ্ধেই ঝুলছে ফৌজদারি মামলা।  নির্বাচনী হলফনামা উদ্ধৃত করে এডিআর জানিযেছেন, ৩৩ জন অর্থাৎ ৪২ শতাংশ নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে বলে জানিয়েছেন।

টিম মোদীর ৪২% মন্ত্রীর বিরুদ্ধেই ঝুলছে খুনের ও খুনের চেষ্টার মামলা : এডিআর রিপোর্ট

টিম মোদীর ৪২% মন্ত্রীর বিরুদ্ধেই ঝুলছে খুনের ও খুনের চেষ্টার মামলা : এডিআর রিপোর্ট

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) এক রিপোর্টে এমনই অভাবনীয় তথ্য উঠে এসেছে।
নরেন্দ্র মোদী সরকারের ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৪২ শতাংশের বিরুদ্ধেই ঝুলছে ফৌজদারি মামলা।  নির্বাচনী হলফনামা উদ্ধৃত করে এডিআর জানিযেছেন, ৩৩ জন অর্থাৎ ৪২ শতাংশ নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে বলে জানিয়েছেন।

বুধবার মন্ত্রিসভায় নতুন ১৫ জন পূর্ণমন্ত্রী ও ২৮ জন রাষ্ট্রমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। মন্ত্রীদের মধ্যে প্রায় ২৪ জন (‌৩১ শতাংশ)‌ মন্ত্রী নিজেদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, ডাকাতি-সহ গুরুতর ফৌজদারি মামলা আছে বলে জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া রাষ্ট্রমন্ত্রীর নিশীথ প্রামাণিক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা সংক্রান্ত একটি মামলা ঝুলে আছে। রিপোর্ট বলছে মোদীর মন্ত্রিসভার চার জন সদস্য সরাসরি যুক্ত খুনের মামলায়। মোট ৩৩জন মন্ত্রীর নামে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সেই মামলাগুলি রীতিমতো আদালতে চলছে। 

আবার নিশীথ প্রামাণিককে নিয়ে মোট চারজন মন্ত্রীর বিরুদ্ধে আইপিসি ৩০৭ ধারায় হত্যার চেষ্টারও মামলা রয়েছে। নিশীথ ছাড়া বাকিরা হলেন জন বারলা, পঙ্কজ চৌধুরী ও ভি মুরলীধরণ। অন্যদিকে, নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে ৭০ জন অর্থাৎ ৯০ শতাংশ কোটিপতি মন্ত্রীও রয়েছেন।এই মন্ত্রীদের গড় সম্পদ ১৬.২৪ কোটি টাকা। 

অন্যদিকে শুধু অপরাধই নয়, মোদীর নতুন মন্ত্রীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই কোটিপতি। অর্থাৎ তাঁদের সম্পত্তির পরিমাণ কোটি টাকারও বেশি। কারা কারা রয়েছেন এই তালিকায়, দেখুন

১. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (৩৭৯ কোটিরও বেশি সম্পত্তি)
২. পীযূষ গোয়েল (৯৫ কোটি)
৩. নারায়ণ রানে (৮৭ কোটি)
৪. রাজীব চন্দ্রশেখর (৬৪ কোটি)

মন্ত্রিসভার এই চারজন সদস্য নিজের সম্পত্তির পরিমাণ ৫০ কোটিরও বেশি বলে ঘোষণা করেছেন। তবে নীচের তালিকায় নাম রয়েছে যাঁদের, তাঁদের সম্পত্তির পরিমাণ বাকিদের তুলনায় সবচেয়ে কম। 

১. প্রতিমা ভৌমিক (৬ লক্ষ)
২. জন বার্লা (১৪ লক্ষ)
৩. কৈলাশ চৌধুরী (২৪ লক্ষ)
৪. বীরেশ্বর টুডু (২৭ লক্ষ)
৫. ভি মুরলিধরণ (২৭ লক্ষ)

ছবি - hindustan times 

Your Opinion

We hate spam as much as you do