Tranding

04:20 PM - 22 Mar 2026

Home / National / মোদীর চোখের সামনে একের পর এক দুর্নীতি ! কংগ্রেসের ট‍্যুইটে প্রতিবাদ

মোদীর চোখের সামনে একের পর এক দুর্নীতি ! কংগ্রেসের ট‍্যুইটে প্রতিবাদ

মোদীর চোখের সামনে একের পর এক দুর্নীতি ! কংগ্রেসের ট‍্যুইটে প্রতিবাদ

মোদীর চোখের সামনে একের পর এক দুর্নীতি ! কংগ্রেসের ট‍্যুইটে প্রতিবাদ


August 18, 2023, 


দিল্লি গুরুগ্রাম এক্সপ্রেস নির্মাণে কেলেঙ্কারি হয়েছে! আর তা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে CAG। মোদী সরকারকে দুর্নীতি ইস্যুতে কোনঠাসা করতে সেই ক্যাগ রিপোর্ট তুলে ধরল কংগ্রেস। সাতটি পৃথক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে।


প্রায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি বিরোধীদের। আর সেই তালিকায় রয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ে-অযোধ্যা উন্নয়নের মতো প্রকল্প। এছাড়া ভারত মালা পরিজজনা এবং আয়ুষ্মান ভারত স্কিমেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।


এই প্রসঙ্গে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান সুপ্রিয়া শ্রীনেত গত ১৬ই আগষ্ট জানিয়েছেন, গত কয়েকদিনে ক্যাগ সাতটি দুর্নীতির কথা সামনে এনেছে। তাঁর কথায়, মোদীর নাকের ডগায় একের পর এক দুর্নীতি হয়ে চলেছে। অথচ তিনি চুপ করে আছেন। টুইটারে সেই সাত প্রকল্পের কথা তুলে ধরেছে কংগ্রেস। যেগুলিতে দুর্নীতির কথা সামনে এসেছে। আর তা তুলে ধরে প্রত্যেক কেলেঙ্কারির তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়ার কথাও জানিয়েছেন ওই কংগ্রেস নেত্রী।

ভারত মালা স্কিম সম্পর্কে সুপ্রিয়ার দাবি, প্রতি কিলোমিটারে রাস্তা তৈরিতে ১৫ কোটিও থেকে বেরে ৩২ কোটি হয়ে যায়। ক্যাগ রিপোর্টেই এই কথা উল্লেখ করা হয়েছে। আর এরপরেই মোদীর উদ্দেশ্যে সুপ্রিয়া শ্রীনেত বলেন, আপনি অর্থনীতি সংক্রান্ত ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান। ভারতমালা যোজনা নিয়ে তাঁর মুখ খোলার দাবি জানিয়েছেন তিনি।


ক্যাগ রিপোর্টে বেলুনিং রোড প্রকল্পে দুর্নীতি, বিজেপিকে নিশানা কংগ্রেসেরHighway to Hell: ক্যাগ রিপোর্টে বেলুনিং রোড প্রকল্পে দুর্নীতি, বিজেপিকে নিশানা কংগ্রেসের
শুধু তাই নয়, দ্বারকা এক্সপ্রেসওয়ে তৈরির ক্ষেত্রে কিলোমিটার প্রতি ১৮ কোটির বরাদ্দে অনুমোদন পায়। সেটা বেড়ে ২৫০ কোটি প্রতি কিলোমিটার হয়ে যায়। পুরো বিষয়টির মধ্যেই কেলেঙ্কারি আছে। এমনকি কোটি কোটি টাকা লুঠ করা হয়েছে বলেও দাবি কংগ্রেস নেত্রীর।

Your Opinion

We hate spam as much as you do