Tranding

07:02 PM - 04 Feb 2026

Home / Article / মোদির ভারতে বেকারদের মধ্যে ৮৩ % যুব সম্প্রদায়, বলছে রিপোর্ট

মোদির ভারতে বেকারদের মধ্যে ৮৩ % যুব সম্প্রদায়, বলছে রিপোর্ট

২০০০ সালে এই অনুপাত ছিল ৫৪.২ শতাংশ। ২০২২ সালে এই অনুপাত বেড়ে হয়েছিল ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশের বেকারদের মধ্যে ৭৬.৭ জন শিক্ষিত যুবক এবং ৬২.২ শতাংশ শিক্ষিত যুবতী। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে বেকারত্বের সমস্যা যে ক্রমশ যুব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে।

মোদির ভারতে বেকারদের মধ্যে ৮৩ % যুব সম্প্রদায়, বলছে রিপোর্ট

মোদির ভারতে বেকারদের মধ্যে ৮৩ % যুব সম্প্রদায়, বলছে রিপোর্ট

 বুধবার, ২৭ মার্চ, ২০২৪


ফের বেকারত্বের শীর্ষে যুব সম্প্রদায়। ভারতে বেকারদের মধ্যে যুব সম্প্রদায়ের অনুপাত বেড়ে হয়েছে ৮৩ শতাংশ, এমনই বলছে সমীক্ষা। আইএলও এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টৈর একটি রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে বেকারদের মধ্যে শিক্ষিত যুবকদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে এই অনুপাত ছিল ৫৪.২ শতাংশ। ২০২২ সালে এই অনুপাত বেড়ে হয়েছিল ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশের বেকারদের মধ্যে ৭৬.৭ জন শিক্ষিত যুবক এবং ৬২.২ শতাংশ শিক্ষিত যুবতী। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে বেকারত্বের সমস্যা যে ক্রমশ যুব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে দেশে বেকারত্ব কমলেও কোভিডের কারণে এই পরিসংখ্যান আরও বাড়তে থাকে। এর ফলে বহু যুবক-যুবতী কাজ হারান।

লোকসভা ভোটের আগে এই রিপোর্ট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর জেরে অনেকটাই চাপে রয়েছে নরেন্দ্র মোদির সরকার। 

Your Opinion

We hate spam as much as you do