Tranding

06:51 PM - 04 Feb 2026

Home / National / দেশজুড়ে নিন্দা, ১৪ ফেব্রুয়ারি কেন্দ্র গো-আলিঙ্গন নির্দেশিকা প্রত্যাহার করল

দেশজুড়ে নিন্দা, ১৪ ফেব্রুয়ারি কেন্দ্র গো-আলিঙ্গন নির্দেশিকা প্রত্যাহার করল

ভ্যালেন্টাইনস ডে-তে গোরুকে আলিঙ্গন নয়, এক নির্দেশিকায় জানিয়ে দিল অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড। প্রেম দিবসে গোরুকে আলিঙ্গন করার নির্দেশিকা নিয়ে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।শুক্রবার অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় আগামী ১৪ ফেব্রুয়ারি গোরুকে আলিঙ্গন করার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছেন বোর্ড সচিব এস কে দত্ত।

দেশজুড়ে নিন্দা, ১৪ ফেব্রুয়ারি  কেন্দ্র  গো-আলিঙ্গন নির্দেশিকা প্রত্যাহার করল

দেশজুড়ে নিন্দা, ১৪ ফেব্রুয়ারি  কেন্দ্র  গো-আলিঙ্গন নির্দেশিকা প্রত্যাহার করল
  
 10 Feb 2023, 

ভ্যালেন্টাইন্স ডে-র দিন গোরুকে আলিঙ্গনের পরামর্শ দিয়েছিল কেন্দ্র। এই সংক্রান্ত সার্কুলারও জারি করেছিল কেন্দ্রীয় মৎস্য -পশুপালন মন্ত্রকের প্রাণী কল্যাণ বোর্ড। এই নিয়ে দেশ জোড়া সমালোচনা শুরু হওয়ায় সেই নির্দেশিকা প্রত্যাহার করল কেন্দ্র।
 
ভ্যালেন্টাইনস ডে-তে গোরুকে আলিঙ্গন নয়, এক নির্দেশিকায় জানিয়ে দিল অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড। প্রেম দিবসে গোরুকে আলিঙ্গন করার নির্দেশিকা নিয়ে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।শুক্রবার অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় আগামী ১৪ ফেব্রুয়ারি গোরুকে আলিঙ্গন করার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছেন বোর্ড সচিব এস কে দত্ত।

এর আগে ভ্যালেন্টাইনস ডে দিনটিতে গোরু আলিঙ্গন দিবস হিসেবে পালনের জন্য আর্জি জানায় কেন্দ্র। পশুকল্যাণ বোর্ডের তরফে জারি করা নির্দেশিকায় দাবি করা হয়েছিল যে গোরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে এবং মন খুশি থাকবে। নির্দেশিকায় আরো বলা হয়েছে যে পাশ্চত্য সংস্কৃতির প্রভাবে বৈদিক রীতি-নীতি প্রায় বিলুপ্তির পথে। ভারতীয় সংস্কৃতির মেরুদন্ড হচ্ছে গোরু। জীববৈচিত্র্য রক্ষা করতে, জীবনধারণে ও গ্ৰামীণ অর্থনীতির বিকাশে গোরুর ভূমিকা অপরিসীম বলে জানানো হয়। পাশ্চাত্যনীতি থেকে ভারতবাসীকে সরিয়ে আনতেই এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছিল।

এর পরেই অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের নির্দেশিকার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে বিরোধীরা। নিশানা করে বিজেপিকে। বিরোধীদের দাবি, আদানি ইস্যুতে সংসদে চাপে বিজেপি। ঘটনায় সরকারের কোনো যুক্তিই ধোপে টিকছে না। সেই অবস্থায় দাঁড়িয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়াতে এবং আদানি ইস্যু থেকে মানুষের মন অন্যদিকে ঘোরাতেই পরিকল্পিতভাবে এই পদক্ষেপ বলে দাবি করা হয়।

Your Opinion

We hate spam as much as you do