দীর্ঘ লড়াইয়ের পর মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে। জানা গিয়েছে, রবিবার রাতে তাঁর দেহ ফিরবে কলকাতায়। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে তাঁর মরদেহ।
রাজ্যের মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের
রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pande) মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস দুপুর ২টোর পর ছুটি দিয়ে দেওয়া হবে। সে কারণে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সময়ও এগিয়ে আনা হয়েছে। রবিবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
২০২১-এর বিধানসভা ভোটে অসুস্থ শরীরে নির্বাচনে অংশ নিয়ে জেতার পর তাঁকে মন্ত্রিসভায় রাখলেও কোনও দায়িত্ব দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অধীনে থাকা ক্রেতা-সুরক্ষা দপ্তরটি প্রথমে শশী পাঁজা ও পরে মানস ভুঁইঞাকে দেওয়া হয়। ফলে দপ্তরহীন মন্ত্রীই ছিলেন সাধন পাণ্ডে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের হাসপাতালে ভরতি করা হয়েছিল। নিয়মিত তাঁর খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী। এদিন দলের বর্ষীয়ান সহযোদ্ধার প্রয়াণের খবর পেয়ে শোকার্ত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্য়ায়। টুইটে শোকবার্তা দেওয়ার পাশাপাশি সাধন পাণ্ডের সঙ্গে সুসম্পর্কের কথাও উল্লেখ করেন। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
We hate spam as much as you do