Tranding

01:54 AM - 27 Mar 2026

Home / Politics / ৬০ লাখের মধ্যে নিষ্পত্তি ৩২ লাখের, বাদ ১৩ লাখ; গনতন্ত্র কি প্রশ্নের মুখে?

৬০ লাখের মধ্যে নিষ্পত্তি ৩২ লাখের, বাদ ১৩ লাখ; গনতন্ত্র কি প্রশ্নের মুখে?

প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ পড়েছে প্রায় ১৩ লক্ষ নাম। ফলে, সব মিলিয়ে বাদ পড়তে পারে ৮৭ থেকে ৮৮ লক্ষ ভোটারের নাম। এখনও প্রায় ২৮ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি বাকি। আর যদি এমন ঘটে তাহলে রাজের মোট ভোটারের ১১ শতাংশের বেশি নাম বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। ফলে, এসআইআর শেষ হলে ভোটারের সংখ্যা হতে পারে ৬ কোটি ৮০ লক্ষ।

৬০ লাখের মধ্যে নিষ্পত্তি ৩২ লাখের, বাদ ১৩ লাখ; গনতন্ত্র কি প্রশ্নের মুখে?

৬০ লাখের মধ্যে নিষ্পত্তি ৩২ লাখের, বাদ ১৩ লাখ; গনতন্ত্র কি প্রশ্নের মুখে?

26 Mar 2026

সোমবার মাঝরাতে প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে শুরু থেকেই জল্পনা তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। সেই তালিকায় ঠিক কতজন ভোটারের নাম রয়েছে এবং নতুন করে কতজনের নাম বাদ পড়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। অবশেষে এই বিষয়ে পরিসংখ্যান সামনে আনল নির্বাচন কমিশন (Election Commission)।রাজনৈতিক বিশ্লেষণ

কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ছিল ‘বিবেচনাধীন’ (Under Adjudication) তালিকায়। এই তালিকার নামগুলি খতিয়ে দেখছেন প্রায় ৭০৫ জন বিচারিক আধিকারিক। এর মধ্যে এখনও পর্যন্ত ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, এই নিষ্পত্তিকৃত নামগুলির মধ্যে প্রায় ৪০ শতাংশ বাদ পড়েছে। সংখ্যার হিসেবে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ ভোটার।

অন্যদিকে, মঙ্গলবার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রায় ১০ লক্ষ নাম রয়েছে। তবে এই তালিকার মধ্যে ঠিক কতজনের নাম ডিলিশন তালিকায় রয়েছে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। ফলে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। প্রাথমিক হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়েছে বলে অনুমান করা হচ্ছে।

কমিশন আরও জানিয়েছে, আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশিত হতে চলেছে। এরপর থেকে প্রতিদিনের ভিত্তিতে নিষ্পত্তিকৃত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপডেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে স্বচ্ছতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই বিশাল সংখ্যক নাম যাচাইয়ের প্রক্রিয়া চলতে থাকায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে।

আগেই বলা হয়েছে এসআইআরে ইতিমধ্যেই ৭৬ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত ও খসড়া তালিক মিলিয়ে ইতিমধ্যেই বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে যদি চলা হয়, তাহলে আগামী তালিকাতেও বাদ পড়ওতে পারে প্রায় ৪০ শতাংশ নাম। আর এমন হলে এখনও প্রায় ১২ লক্ষ নাম বাদ পড়তে পারে বলেই খবর সূত্রের। উল্লেখ্য, আগামী শুক্রবার প্রকাশ হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা।

প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ পড়েছে প্রায় ১৩ লক্ষ নাম। ফলে, সব মিলিয়ে বাদ পড়তে পারে ৮৭ থেকে ৮৮ লক্ষ ভোটারের নাম। এখনও প্রায় ২৮ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি বাকি। আর যদি এমন ঘটে তাহলে রাজের মোট ভোটারের ১১ শতাংশের বেশি নাম বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। ফলে, এসআইআর শেষ হলে ভোটারের সংখ্যা হতে পারে ৬ কোটি ৮০ লক্ষ।
এই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মহম্মদ সেলিমরা (Md Salim)। বুধবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে মঙ্গলবার গভীর রাতে কমিশনের ওয়েবসাইটে হঠাৎ সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা এখনও তুঙ্গে। সামনে আরও তালিকা প্রকাশ হওয়ার কথা থাকায়, এই বিতর্ক যে দ্রুত থামছে না, তা স্পষ্ট। ভোটের আগে আদৌ এই সমস্যার মীমাংসা হবে কিনা প্রশ্ন তা নিয়েই।

Your Opinion

We hate spam as much as you do