Tranding

12:51 PM - 22 Mar 2026

Home / National / বিজেপি ১৫০র বেশি পাবে না, রাহুলের পাশে অখিলেশের মন্তব্য

বিজেপি ১৫০র বেশি পাবে না, রাহুলের পাশে অখিলেশের মন্তব্য

তাই বিজেপি এবার ১৫০ আসনের গণ্ডি পেরোতে পারবে না। রাহুল গান্ধীও অখিলেশকে সমর্থন করে বলেন, আমার আগে মনে হচ্ছিল বিজেপি হয়তো ১৮০ টি আসন পেতে পারে। কিন্তু এখন মনে হয় তারা ১৫০টি আসনও পেরোবে না।

বিজেপি ১৫০র বেশি পাবে না, রাহুলের পাশে অখিলেশের মন্তব্য

বিজেপি ১৫০র বেশি পাবে না, রাহুলের পাশে অখিলেশের মন্তব্য 
   
বুধবার ১৭ এপ্রিল ২০২৪


উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সাংবাদিক বৈঠক করলেন সমাজবাদি পার্টি নেতা অখিলেশ যাদব ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজকের বৈঠকে আসন্ন নির্বাচনের সুর বেঁধে দিলেন দুই নেতা। যোগীরাজ্যে লোকসভায় জোট করে লড়তে নামছে সপা ও কংগ্রেস। আসন ভাগাভাগিও চুড়ান্ত বলেই খবর। গতকাল গাজিয়াবাদের কংগ্রেস প্রার্থী ডলি শর্মার হয়ে একসঙ্গে প্রচারও করেন দুই নেতা। আজকে সাংবাদিক বৈঠক থেকে ইন্ডিয়া ব্লকের এই দুই শীর্ষস্থানীয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে নিশানা করেন। তাঁকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলে অভিহীত করেন ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থী। পাশাপাশি গান্ধী পরিবারের চিরাচরিত আসন আমেঠি থেকে এবারে লড়ার বিষয়েও আজ ইঙ্গিত দেন রাহুল। বলেন, পার্টি যেই দায়িত্ব দেবে, তা অবশ্যই পালন করব। 


আমেঠি থেকে কংগ্রেস প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। গতবার স্মৃতি ইরানির কাছে হেরে যাওয়ায় আদেও রাহুল এবারে আমেঠি থেকে প্রার্থী হবেন কিনা তা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। তবে রাহুলের আজকের বক্তব্য সেই জল্পনা জিইয়ে রাখল। অন্যদিকে অখিলেশ যাদবের দাবি, নরেন্দ্র মোদি এতদিন যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তার কোনওটাই পূরণ হয়নি। নির্বাচনী বন্ড বিজেপির সব রহস্য ফাঁস করে দিয়েছে।  ইন্ডিয়া ব্লকের পক্ষে জনসমর্থনের একটি জোরালো স্রোত বইছে। তাই বিজেপি এবার ১৫০ আসনের গণ্ডি পেরোতে পারবে না। রাহুল গান্ধীও অখিলেশকে সমর্থন করে বলেন, আমার আগে মনে হচ্ছিল বিজেপি হয়তো ১৮০ টি আসন পেতে পারে। কিন্তু এখন মনে হয় তারা ১৫০টি আসনও পেরোবে না।

Your Opinion

We hate spam as much as you do