Tranding

02:56 PM - 22 Mar 2026

Home / Others / ভারতে বিপজ্জনক বৃদ্ধি করোনা , পশ্চিমবঙ্গের অবস্থা আশঙ্কাজনক 

ভারতে বিপজ্জনক বৃদ্ধি করোনা , পশ্চিমবঙ্গের অবস্থা আশঙ্কাজনক 

এই রাজ্যের অবস্থা- ----- গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৯ হাজার ৮১৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে ৪৬ জনের যা এই বছরে সর্বাধিক।

ভারতে বিপজ্জনক বৃদ্ধি করোনা , পশ্চিমবঙ্গের অবস্থা আশঙ্কাজনক 

ভারতে বিপজ্জনক বৃদ্ধি করোনা , পশ্চিমবঙ্গের অবস্থা আশঙ্কাজনক 

ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷ 
ভারতে গতকাল পর্যন্ত ২,৫৯,১৭০ জন নতুন করোনা আক্রান্ত । এবং ১৭৬১ জন মৃত।  


Total recoveries: 1,31,08,582     
Death toll: 1,80,530      
Active cases: 20,31,977    
Total vaccination: 12,71,29,113
১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন এরকম ঘোষনা সরকারের । ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। সেইসঙ্গে খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন।  ৫০ শতাংশ ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে উৎপাজনকারী সংস্থাগুলি। এক্ষেত্রে  সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এরফলে মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। গতকাল, সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 

এই রাজ্যের অবস্থা- -----

গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৯ হাজার ৮১৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে ৪৬ জনের যা এই বছরে সর্বাধিক।
ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে রাজ্যের করোনা পরিস্থিতি। মঙ্গলবার একদিনে নতুন করে প্রায় ১০ হাজার ছুঁয়ে ফেলল রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। চলতি বছর রেকর্ড সংখ্যক মৃত্যুও হয়েছে গত ২৪ ঘণ্টায়। এমনকি জেলাওয়াড়ি তথ্য আরও ভয় ধরাচ্ছে।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৯ হাজার ৮১৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে ৪৬ জনের যা এই বছরে সর্বাধিক। করোনার প্রথম ঢেউ যখন চরমে তখন দৈনিক মৃত্যু হত ৫০-এর আশেপাশে। এর পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতার হার। ৯০ শতাংশের নীচে নেমে তা হয়েছে ৮৯.৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ৫০ হাজার ৪৪। যত সংখ্যক পরীক্ষা হয়েছে তার মধ্যে ১৯.৬২ শতাংশ মানুষই সংক্রামিত হয়েছেন এই ভাইরাসে।
সংক্রমণের নতুন রেকর্ড কার্যত প্রতিটি জেলায় দেখা যাচ্ছে। দৈনিক আক্রান্তের নিরিখে দেখা যাচ্ছে কলকাতায় ২২৩৪, উত্তর ২৪ পরগনায় ১৯০২, হাওড়ায় ৫৭৭, দক্ষিণ ২৪ পরগনায় ৫৮১ জন আক্রান্ত হয়েছেন। গ্রামাঞ্চলে আক্রান্তের তীব্রতা আছে। বীরভূমে দৈনিক আক্রান্ত ৫৬২, হুগলিতে ৩৫২, পশ্চিম বর্ধমানে ৫৪৭, মালদহ ৪১৮ জন আক্রান্ত ধরা পড়েছেন। একদিনে যে ৩৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ১৩ জন‌ কলকাতা, ১৫ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
ছবি - gns news 

 

Your Opinion

We hate spam as much as you do