বিজেপির থেকে অনেকটা বড় ব্রিগেড করে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সামিল করে বামপন্থীরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে
বামভোট পেতে উতলা হয়েছেন মমতা - মোদি
মমতা ব্যানার্জি বামপন্থীদের সবাইকে বিজেপিকে হারানোর জন্য তৃনমুলে ভোট দিতে বললেন। অন্যদিকে বিজেপির নির্বাচনী জনসভায় মোদি বললেন গতকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া ৫০-৫৫ মিনিট বন্ধ থাকায় সবার নাভিশ্বাস উঠেছে আর এই রাজ্য ৫০-৫৫ বছর পিছিয়ে গেছে। তার মানে তিনি তৃনমুলের শাসনকালের সাথে বামফ্রন্টের সময়কালকে এমনকি কংগ্রেস ও যুক্তফ্রন্টের সময়কালকে জুড়ে দিলেন। শেষে তিনিও বামপন্থী ভোটারদের বিজেপিতে ভোট দিতে বললেন।
বামফ্রন্টের ভোট কমে গেছে। গত লোকসভা নির্বাচনে বামপন্থীদের কমে যাওয়া ভোটের শতকরা হিসাব নিয়ে অনেক কৌতুক শুনতে হয়েছে । এমনকি দূরবীন দিয়ে দেখতে হচ্ছে এমন কথাও শুনতে হয়েছে । তবু কদিন আগে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ভাষনে তৃণমূল বামপন্থীরা জোট বেঁধেছে বিজেপির বিরুদ্ধে এমন মন্তব্য করেন । আবার তৃনমুল নেত্রী বারবার বিজেপির সাথে বামপন্থীরা একজোট হয়ে চলছে এমন কথা বলেন। তাহলে অপ্রাসঙ্গিক দলের এত গুরুত্ব কেন ? বামেদের ছাড়াই ভোট হয়ে যাবে এই ধারনা কি ক্রমশ সরে যাচ্ছে । বিশেষ করে বিজেপির থেকে অনেকটা বড় ব্রিগেড করে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সামিল করে বামপন্থীরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে ওয়াকিবহাল মহলের ধারনা। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় তৃণমূল, বিজেপির নেতাদের দলবদল ও প্রার্থী না হওয়ায় বিক্ষোভ সাধারণ মানুষকে প্রভাবিত করছে।বামপন্থী ভোট আবার নিজের যায়গায় ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা লক্ষ করা যাচ্ছে । তাই নির্বাচনের হিসেবেই খুব একটা সহজ হবে না।
ছবি - বামপন্থী মতাদর্শের পথনাটক । দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
We hate spam as much as you do