বুধবার আলিমুদ্দিনে তিনিই নির্বাচিত হন দলের জেলা কমিটির সম্পাদক হিসেবে। যুব আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন তিনি। তিনি ছিলেন বামপন্থী শীর্ষ যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মুখপত্র 'যুবশক্তি' সম্পাদক।
উত্তর ২৪ পরগণা CPI(M) সম্পাদক হলেন 'পলাশ দাশ
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫
উত্তর ২৪ পরগণা জেলা কমিটি সিপিআইএমের সম্পাদক হলেন পলাশ দাস। বুধবার দলের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট-এ দলের ন জেলা সদস্যদের বৈঠকে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাসকে জেলা সম্পাদক পদে নির্বাচিত করা হয়। জানা গিয়েছে, দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে পলাশ দাসকেই দলের জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এবছর উত্তর ২৪ পরগণা জেলা কমিটির মোট সদস্য সংখ্যা ৭৪। এঁদের মধ্যে ১৭ জন জেলা কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
চলতি মাসের ৭ থেকে ৯ ফেব্রুয়ারি, টানা তিনদিন বারাসতের রবীন্দ্র ভবনে উত্তর ২৪ পরগণা জেলা সিপিএমের ২৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের সম্মেলনের প্রথমদিন থেকেই বারাসতে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, সূর্য মিশ্র সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্যর মতো দলের শীর্ষ নেতারা।
বুধবার আলিমুদ্দিনে তিনিই নির্বাচিত হন দলের জেলা কমিটির সম্পাদক হিসেবে। যুব আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন তিনি। তিনি ছিলেন বামপন্থী শীর্ষ যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মুখপত্র 'যুবশক্তি' সম্পাদক।
সংগঠনের সম্মেলনে সাংগঠনিক বিষয় ছাড়াও জোট প্রসঙ্গে এবং বিজেপি তৃণমূল দুটো দলের বিরুদ্ধে লড়াইএর গতিপথ ও নির্বাচনে এদের মেরুকরণের রাজনীতির বিপরীতে শ্রমজীবী মানুষের রুটি রুজির লড়াই কিকরে পরিচালিত হবে তা আলোচনা হয়।
জেলার বিভিন্ন প্রান্তে শ্রমিক কৃষক ও বস্তি সংগঠনের ডাকে আগামী ২০শে এপ্রিল ব্রিগেড সমাবেশের সমর্থনে কনভেনসন ও সেমিনারের ডাক দেওয়া হয়েছে।
We hate spam as much as you do