Tranding

09:06 PM - 04 Feb 2026

Home / Other Districts / ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গে। ৫ জেলায় সতর্কতা জারি, আবার ভাসবে বাংলা

ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গে। ৫ জেলায় সতর্কতা জারি, আবার ভাসবে বাংলা

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত চলবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত চলবে

ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গে। ৫ জেলায় সতর্কতা জারি, আবার ভাসবে বাংলা

ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গে। ৫ জেলায় সতর্কতা জারি, আবার ভাসবে বাংলা

newscopes.in     9th august
অঝোর ধারায় বৃষ্টিপাত। হয়েই চলেছে।
  গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়াল হওয়ার সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের অবস্থা রয়েছে এমনটাই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়েছে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের কথায়, আজ শহর কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ থেকেই অতিভারী বৃষ্টিপাত শুরু হবে। যা চলবে গোটা সপ্তাহ জুড়ে। আজ সারাদিন রাজ্যের আবহাওয়া থাকবে এমনটাই। শহর কলকাতায় আকাশ থাকবে অন্ধকার। সঙ্গে দিনভর অঝোর ধারায় বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়াবিদদের কথায়, মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি উত্তর দিকে সরে যাচ্ছে। ফলে হিমালয় সংলগ্ন এলাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবস্থান করবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত চলবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত চলবে। রাজ্যে ফের আগামী বুধবার থেকে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do