সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম দু’দফায় রাজ্যসভার সদস্য ছিলেন। আগে কলকাতা উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। তবে অপেক্ষাকৃত অনেক কঠিন সময় ২০১৪ সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জিতে ফের একবার সাংসদ হন সেন।
সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম
দলের নতুন রাজ্য সম্পাদক হিসেবে মহম্মদ সেলিমের নাম নির্বাচিত করলেন সিপিআইএম নতুন রাজ্যকমিটি । দলের পলিটব্যুরো সদস্য সেলিম একাধিক বার সংসদীয় রাজনীতিতে অংশ নিয়েছেন। ছিলেন সাংসদ, বিধায়ক, মন্ত্রীও।
রাজ্য সম্মেলনে এ বার রাজ্য কমিটি থেকে সরে গিয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, গৌতম দেব, মৃদুল দে-র মতো প্রবীন নেতারা। নতুন ৮০ জনের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন সুশান্ত ঘোষ, প্রদীপ সরকার, সুদীপ সেনগুপ্ত, শেখ ইব্রাহিম, পার্থ মুখোপাধ্যায়, গীতা হাঁসদা, শতরূপ ঘোষেরা।
উত্তর ২৪পরগনা জেলায় সদস্য পুনরায় থাকলেন জেলা সম্পাদক মৃনাল চক্রবর্তী, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাশ, সোমনাথ ভট্টাচার্য্য ও গার্গী চ্যাটার্জী, সায়নদীপ মিত্র । নতুন সদস্য হলেন মহিলা নেত্রী আত্রেয়ী গুহ ও সন্দেশখালীর প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।
নবনির্বাচিত সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম দু’দফায় রাজ্যসভার সদস্য ছিলেন। আগে কলকাতা উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। তবে অপেক্ষাকৃত অনেক কঠিন সময় ২০১৪ সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জিতে ফের একবার সাংসদ হন সেন।
বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রীসভায় যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর দায়িত্বও সামলেছেন সেলিম। বরাবরই সুবক্তা হিসেবে পরিচিত সেলিম দলের তরফে বিভিন্ন সংবাদমাধ্যমে মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।
We hate spam as much as you do