ফের জম্মু ও কাশ্মীরের সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তরিগামি (Mohamad Yousuf Tarigami) জয়ী হলেন কুলগাম (Kulgam) আসন থেকে। সেখানে ১৯৯৬, ২০০২, ২০০৮ এবং ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে টানা কুলগাম আসন থেকে জিতে এসেছেন তারিগামি।
জম্মু-কাশ্মীরের কুলগামে ফের লালঝান্ডার তারিগামিতেই আস্থা
৮ই অক্টোবর ২০২৪
জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট মানে ইন্ডিয়া জোট জয়ের পথে পা বাড়িয়েছে। ভোটের ফলাফল অনেকটাই স্পষ্ট। ফের জম্মু ও কাশ্মীরের সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তরিগামি (Mohamad Yousuf Tarigami) জয়ী হলেন কুলগাম (Kulgam) আসন থেকে। সেখানে ১৯৯৬, ২০০২, ২০০৮ এবং ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে টানা কুলগাম আসন থেকে জিতে এসেছেন তারিগামি।
অন্যদিকে, শেষ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের তকমা পাওয়া পিডিপি’র হাল অত্যন্ত শোচনীয়। ৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় এখনকার প্রবণতা অনুযায়ী ফারুক ও ওমর আবদুল্লার দল প্রায় একাই সংখ্যাগরিষ্ঠতার সংখ্যার কাছাকাছি চলে গিয়েছে। এই আবহে ভোট গণনা শেষের আগেই নিজের আসনে হার মেনে নিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি (Iltija Mufti)। তিনি এবার শ্রীগুফওয়াড়া-বিজবেহরা আসন থেকে লড়েছিলেন। শেষ তিনবার এই আসনে জয়ী হয়েছিল পিডিপি।
জম্মু ও কাশ্মীরে সামগ্রিকভাবে অত্যন্ত খারাপ অবস্থা পিডিপি’র। শেষ পাওয়া খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট ৫১টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে ৪৩টি আসনে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এগিয়ে ৮টিতে। আর পিডিপি এগিয়ে মাত্র ২টি আসনে। আর বিজেপি এগিয়ে মাত্র ২৭টি আসনে। এদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এবার দু’টি আসন থেকে লড়ছেন। গন্দেরবল আসন থেকে এগিয়ে আছেন ওমর। এছাড়া বুদগাম কেন্দ্রে এগিয়ে ন্যাশনাল কনফারেন্সের ‘সেকেন্ড ইন কমান্ড’। অপরদিকে, জম্মু ও কাশ্মীরের বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না এগিয়ে আছেন নৌশেরা আসন থেকে।
অন্যদিকে, পিডিপির বেহাল দশা হলেও শেষ নির্বাচনে তাদের শরিক দল বিজেপি শিবির এগিয়ে ২৯টি আসনে। ক্ষমতা দখলের পথে ইন্ডিয়া জোট এগিয়ে থাকলেও উপত্যকায় বিজেপির উত্থান নজরকাড়া।
We hate spam as much as you do