সূত্রের খবর, লোকসভার বেশি আসনের বিনিময়ে বিজেপি বিধানসভায় দুই তৃতীয়াংশ আসন ছাড়ার প্রস্তাব দিয়েও নবীন পট্টনায়েককে রাজি করাতে পারেনি। লোকসভা্য় বর্তমানে ওই রাজ্যে বিজেডির ১২ জন সাংসদ রয়েছেন। বিধানসভায় ১১২জন বিধায়ক রয়েছেন। বিজেপির ওই রাজ্যে আট জন সাংসদ ও ২৩ জন বিধায়ক রয়েছেন।
ওড়িশায় নবীন পট্টনায়কের BJDর সাথে BJPর জোট ভেঙ্গে গেল
Mar 22, 2024
নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেডির সঙ্গে বিজেপির জোট হবে কি না, তা নিয়ে দীর্ঘ জল্পনায় অবশেষে ইতি। ২০২৪ লোকসভা ভোটে ওড়িশায় একাই লড়বে বলে জানিয়ে দিল বিজেপি।
সূত্রের খবর, লোকসভার বেশি আসনের বিনিময়ে বিজেপি বিধানসভায় দুই তৃতীয়াংশ আসন ছাড়ার প্রস্তাব দিয়েও নবীন পট্টনায়েককে রাজি করাতে পারেনি। লোকসভা্য় বর্তমানে ওই রাজ্যে বিজেডির ১২ জন সাংসদ রয়েছেন। বিধানসভায় ১১২জন বিধায়ক রয়েছেন। বিজেপির ওই রাজ্যে আট জন সাংসদ ও ২৩ জন বিধায়ক রয়েছেন। জানা গিয়েছে, বিজেডি নেতৃত্ব লোকসভায় বিজেপিকে আটটি ও বিধানসভায় ৩০টির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। তাতেই আলোচনা ভেস্তে যায়। এর আগে অটলবিহারী বাজপেয়ির জমানা থেকে ২০০৯ সাল পর্যন্ত এনডিএ-তে ছিলেন নবীন পট্টনায়েক।
শুক্রবার রাজ্যের বিজেপি সভাপতি মনমোহন সামল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘৪.৫ কোটি ওড়িশাবাসীর আশা, অভিলাষা, আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত তথা বিকশিত ওড়িশার লক্ষ্যে এবার বিজেপি ওড়িশায় লোকসভার ২১ আসনে একাই লড়াই করবে। ১৪৭টি বিধানসভা আসনেও একাই লড়বে এবং জিতবে।’
১৩ মে থেকে ওড়িশায় লোকসভা ভোট। একইসঙ্গে ২১ আসনের লোকসভা ভোটের পাশাপাশি ১৪৭ আসনের বিধানসভাতেও ভোট হবে। চার দফায় ভোট এখানে। মে মাসে ১৩ তারিখে প্রথম ভোট হবে। মে মাসের ২০ এবং ২৫ তারিখ এবং ১ জুন এই রাজ্যে ভোট হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি জিতেছিল আটটি আসন। রাজ্যের শাসকদল বিজেডি পেয়েছিল ১২টি আসন। আর একটি আসনে জিতেছিল কংগ্রেস। বিজেপি ও বিজেডির জোট না হওয়ার পর এবার সেখানে কারা বাজিমাত করে, সেটাই দেখার।
We hate spam as much as you do